বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

টিকটকের প্রতিপক্ষ অ্যাপ আনবে ইনস্টাগ্রাম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৪ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৭ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪৬

টিকটকো ইন্সটাগ্রাম অ্যাপ। ছবি: সংগৃহীত

টিকটক এর ভবিষ্যৎ মার্কিন যুক্তরাষ্ট্রে অনিশ্চিত থাকার মধ্যে ইনস্টাগ্রাম তার শর্ট-ফর্ম ভিডিও ফিচার রিলস এর জন্য একটি স্বতন্ত্র অ্যাপ চালু করার পরিকল্পনা করছে।

প্রযুক্তি শিল্প-কেন্দ্রিক ব্যবসায়িক প্রকাশনা দ্য ইনফরমেশন এক প্রতিবেদনে জানিয়েছে, ইনস্টাগ্রাম-এর প্রধান অ্যাডাম মোসেরি সম্প্রতি কর্মীদের সঙ্গে এক আলোচনায় এ সম্ভাব্য পদক্ষেপের কথা বলেছেন।

ইনস্টাগ্রাম-এর মূল কোম্পানি মেটা এ বিষয়ে সংবাদমাধ্যম বিবিসির প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করেনি।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের জানুয়ারিতে টিকটক-কে একটি বিকল্প বেছে নেওয়ার জন্য ৭৫ দিনের সময়সীমা দিয়েছিলেন। তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন টিকটক-কে হয় বিক্রি হতে, নয়তো নিষিদ্ধ হতে বাধ্য করে। ট্রাম্প তখন টিকটক-এর জন্য যুক্তরাষ্ট্র ও চীনা মালিক বাইটড্যান্সের মধ্যে ৫০-৫০ অংশীদারিত্বের একটি যৌথ উদ্যোগের সম্ভাবনার কথাও বলেছিলেন, তবে এর বিস্তারিত ব্যাখ্যা দেননি।

বাইডেন প্রশাসন যুক্তি দেখিয়েছে যে, ১৭ কোটি মার্কিন ব্যবহারকারীর টিকটক চীনের জন্য গুপ্তচরবৃত্তি এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের হাতিয়ার হতে পারে। অন্যদিকে, টিকটক নিষিদ্ধের বিরোধীরা মতপ্রকাশের স্বাধীনতার যুক্তি তুলে ধরেছেন।

উল্লেখ্য, ২০১৮ সালে মেটা টিকটক-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে ‘ল্যাসো’ নামে একটি আলাদা অ্যাপ চালু করেছিল, কিন্তু পরবর্তীতে তা বন্ধ করে দেওয়া হয়।

সারাবাংলা/এনজে

অ্যাপ
ইনস্টাগ্রাম
টিকটক





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর