বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

টিভিতে নারীদের মুখ ঢাকার নির্দেশ তালেবানের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২২ মে, ২০২২
  • ১৯২ সময় দেখুন
টিভিতে নারীদের মুখ ঢাকার নির্দেশ তালেবানের


আন্তর্জাতিক ডেস্ক

রোববার আফগানিস্তানের নারী উপস্থাপক ও রিপোর্টাররা মুখ ঢাকা নেকাব পরে পর্দায় এসেছেন। দেশটির তালেবান সরকারের নির্দেশে শুধু চোখ খোলা রেখে আপাদমস্তক ঢাকা পোশাক পরে পর্দায় আসতে বাধ্য হয়েছেন তারা।

গত বছর আফগানিস্তানের ক্ষমতা দখলের পর নারীদের পোশাক সম্পর্কে নানা নির্দেশ দিয়ে আসছে তালেবান।  চলতি মাসের শুরুতে আফগানিস্তানের শীর্ষ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা জনসম্মুখে নারীদের পোশাক আইন জারি করেন। এতে বলা হয়, বাইরে মুখ ঢাকা নেকাব না পরলে পুরুষ অভিভাবক শাস্তি পাবেন। আর সরকারি চাকরিজীবী কোনো নারী পোশাক আইন অমান্য করলে তার চাকরি চলে যাবে। এবার টেলিভিশনে কর্মরত নারীদের পর্দায় আসার পোশাকও ঠিক করে দিলো তালেবান।

এএফপির খবরে জানা গেছে, শনিবার থেকে আফগানিস্তানের সৎ কাজে উৎসাহ অসৎ কাজে বাধা বিষয়ক মন্ত্রণালয় নারী উপস্থাপক ও রিপোর্টারদের মুখ ঢেকে পর্দায় আসার নির্দেশ দেয়। তবে শনিবার কয়েকজন নারী উপস্থাপক তালেবানের নির্দেশ মানেননি। যদিও রোববার তাদের সবাই নেকাব পরেই পর্দায় আসেন।

রোববার আফগানিস্তানের টলো নিউজ, আরিয়ানা টেলিভিশন শামশেদ টিভি ওয়ানটিভিসহ সব চ্যানেলগুলোতে দেখা যায়, নারী উপস্থাপক, রিপোর্টাররা বুরকা, মুখ ঢাকা নেকাব ও হিজাব পরে অনুষ্ঠান উপস্থাপনা,সংবাদ পাঠ ও প্রতিবেদন পেশ করছেন।

টলো নিউজের উপস্থাপক এএফপিকে এ ব্যাপারে বলেন, আমরা তালেবানের এই নির্দেশের প্রতিবাদ করেছিলাম। আমরা ফের মাস্ক পরার বিরুদ্ধে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর