বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

টুইটারের মালিক হলেন ইলন মাস্ক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ১১১ সময় দেখুন
টুইটারের মালিক হলেন ইলন মাস্ক


তথ্যপ্রযুক্তি ডেস্ক

‘মাইক্রো ব্লগিং সাইট’ টুইটার কিনে নিয়েছেন বিশ্বের এক নম্বর ধনী ব্যক্তি ইলন মাস্ক। টুইটারের নিয়ন্ত্রণ নেওয়ার প্রথম দিনই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পরাগ আগরওয়াল এবং প্রধান আর্থিক কর্মকর্তা নেদ সেগালকে ছাটাই করেছেন তিনি।

তবে টুইটার এখনও এসব তথ্য নিশ্চিত করেনি। প্রতিষ্ঠানটির সূত্রের বরাত দিয়ে দুই কর্মকর্তার ছাটাইয়ের খবর প্রচার করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

বিবিসির খবরে বলা হয়েছে, ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে টুইটারের মালিকানা পেয়েছেন ইলন মাস্ক। তবে টুইটারের তরফ থেকে এখনও এই মালিকানা পরিবর্তনের খবর নিশ্চিত করা হয়নি। প্রতিষ্ঠানটির জন্মলগ্নে বিনিয়োগকারী একটি প্রতিষ্ঠান বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে, ইলন মাস্ক টুইটারে এক টুইটে বলেন, ‘পাখি এখন মুক্ত।’ উল্লেখ্য, টুইটারের লোগো একটি নীল পাখি যুক্ত।

এ বছরের এপ্রিল প্রথম টুইটার ক্রয়ের ঘোষণা দিয়েছিলেন টেসলা ও স্পেসএক্সের মালিক ইলন মাস্ক। এর পর নানা নাটকীয়তায় টুইটার কেনার প্রক্রিয়া থেকে অনেকটা সরে যান ইলন মাস্ক। যদিও শেষ পর্যন্ত ৪৪ বিলিয়ন ডলার খরচ করে টুইটার কিনতে হয়েছে তাকে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর