বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ডলারের বিপরীতে পাউন্ডের রেকর্ড পতন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৬ সময় দেখুন
ডলারের বিপরীতে পাউন্ডের রেকর্ড পতন


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: মার্কিন ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ড স্টারলিংয়ের মান সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) এশিয়া ও অস্ট্রেলিয়ার বাজার খোলার পরপরই পাউন্ড স্টারলিং দর হারায় প্রায় ৫ শতাংশ। এশিয়া ও অস্ট্রেলিয়ায় মার্কিন ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ডের দর একপর্যায়ে কমে ১ দশমিক ০৩৮২ ডলারে দাঁড়ায়। তবে যুক্তরাজ্যের স্থানীয় সময় সোমবার সকালে পাউন্ডের দর ১ দশমিক ০৬-এ স্থির হয়েছে।

মার্কিন ডলারের বিপরীতে পাউন্ডের এমন নজিরবিহীন পতনের একাধিক কারণ রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা।

গত শুক্রবার ব্রিটেনের অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেং ট্যাক্স কাটছাঁটের জন্য ৪৫ বিলিয়ন পাউন্ডের একটি প্যাকেজ ঘোষণা দিয়েছেন। এছাড়া মার্কিন ডলার ক্রমাগত শক্তিশালী হচ্ছে। বিশেষ করে মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বাড়ানো অব্যাহত থাকায় ডলারের দাম বাড়ছে। এতে চাপে পড়ছে পাউন্ডসহ অন্যান্য মুদ্রাগুলো।

বিশ্বের অন্যান্য প্রধান প্রধান মুদ্রাও দ্রুত দর হারাচ্ছে। সোমবার সকালে এশিয়ার বাজারে ইউরো ২০ বছরের মধ্যে সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। এছাড়া মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে।

বিনিয়োগ সংস্থা ওয়েলথির সহপ্রতিষ্ঠাতা পিটার এসকো মনে করেন, যুক্তরাজ্যে নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস সেদেশে কর কমানোর প্রতিশ্রুতি দেওয়ার ফলে পাউন্ডের মান হ্রাসের ধারা বেগবান হয়েছে। সর্বোপরি মূল্যস্ফীতি বাড়ছে।

প্রাক্তন টোরি চ্যান্সেলর লর্ড কেন ক্লার্ক রোববার ট্যাক্স হ্রাসের সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, এর ফলে পাউন্ড পতনের দিকে যাবে। এর একদিন পরই পাউন্ড এশিয়ার বাজারে বড় ধাক্কা খেয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর