শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

ডাবলুর বহিষ্কারের দাবিতে সরব রাজশাহী আওয়ামী লীগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ১১০ সময় দেখুন
ডাবলুর বহিষ্কারের দাবিতে সরব রাজশাহী আওয়ামী লীগ


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

রাজশাহী: শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের অপসারণ দাবিতে হার্ডলাইনে গেছে রাজশাহী আওয়ামী লীগ। দল ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে সুস্পষ্টভাবে ডাবলু সরকারের বহিষ্কার চাওয়া হয়েছে। আপত্তিকর ভিডিওটি ভাইরাল হওয়ার পর চতুর্থ বারের মতো এই কর্মসূচি পালন করেছে রাজশাহী আওয়ামী লীগ।

সোমবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় নগরীর লক্ষ্ণীপুরে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ আয়োজন করে রাজশাহী মহানগর আওয়ামী লীগ। ডাবলু সরকারকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সদস্য এ্যাডভোকেট মোজাফফর হোসেনে সভাপতিত্বে এবং রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিকের পরিচালনায় মানবন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাদারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, এ্যাডভোকেট শিখা, রাজশাহী মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুকুল শেখ, নাহিদ আক্তার নাহান, সাবেক ছাত্রনেতা এ্যাডভোকেট আবু রায়হান মাসুদ, মহিদুল ইসলাম মোস্তফা, মাহমুদ হাসান রাজীব প্রমুখ।

বক্তারা বলেন, আমরা শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চাই। এ কারণে আওয়ামী লীগের মধ্যে যেসব রাজাকার পরিবার ঢুকে কুরুচিপূর্ণ কাজ করে দলকে নষ্ট করছে, তাদের সরিয়ে দিতে হবে। একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটা কী? মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে তার এই নৈতিক স্খলন যদি আমরা মেনে নিই, তাহলে আগামী দিনে বিরোধী দল আমাদের ওপর আক্রমণ করবে। জনগণ আমাদের ভোট দেবে না। এই ঝুঁকি আমরা নিতে পারব না।

তারা বলেন, ডাবলু এতদিনে প্রমাণ করতে পারেন নি যে, তিনি নির্দোষ। বরং আমাদের কাছে তথ্য আছে, ফরেনসিক বিভাগ ভিডিওটি দেখে প্রমাণ পেয়েছে যে, ভিডিও ওই ডাবলুরই। অনেক হয়েছে। ডাবলু কে দল থেকে বহিষ্কার করতে হবে। আমরা একই সঙ্গে তার আইনি শাস্তি চাই। তার পেছনে যারা গডফাদার হয়ে তাকে বাঁচাতে চাচ্ছে, তার বা তাদের নামও আমরা নিয়ে আসব।

সারাবাংলা/এজেড/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর