শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতি হিসেবে ৮ সেপ্টেম্বর দায়িত্ব নেবেন খলিলুর শিল্প উন্নয়ন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান হলেন শাকিলুর রহমান Mirzapur The Movie Box Office Collection: Pankaj Tripathi’s Film Earns Rs 24 Crore On Day 1 | Bollywood News No special ‘room’ for cricket: IOA draws line on BCCI’s Asian Games stay | Cricket News বিদ্যুৎমন্ত্রীর রোগমুক্তি কামনায় ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতিতে দোয়া মাহফিল বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য ওয়ান আইডি কলাখালী ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবক সংগঠনের নতুন কমিটি, সভাপতি রানেল ও সাধারণ সম্পাদক কামাল পেঁয়াজ সংরক্ষণে বাকৃবির আইওটি প্রযুক্তি, ক্ষতি কমবে ১৫-১৬% টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল ডেঙ্গুতে নতুন আক্রান্ত আরও ৫১২

ডেঙ্গুতে নতুন আক্রান্ত আরও ৫১২

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ সময় দেখুন
ডেঙ্গুতে নতুন আক্রান্ত আরও ৫১২


ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে এ সময়ে ডেঙ্গুতে নতুন আক্রান্ত হয়েছেন ৫১২ জন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত ৫১২ জনের মধ্যে বরিশাল বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে ১০৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৭ জন, খুলনা বিভাগে ৭২ জন, ময়মনসিংহ বিভাগে ৫৭ জন এবং রংপুর বিভাগে ১৩ রয়েছেন জন রোগী।

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ১১১ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ৪০ হাজার ৪৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৭৪০ জন রোগী। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৭ হাজার ১৯৩ জন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর