বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৯ সময় দেখুন
ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু


ডেস্ক রিপোর্ট:: ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে ঝন্টু মিয়া (৫২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝন্টু মিয়াকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী পিয়াস বলেন, রাত দেড়টার দিকে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ঝন্টু মিয়া। পরে কারা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ঝন্টু মিয়ার বাবার নাম মধুমিয়া।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের পর কারা কর্তৃপক্ষ মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করবে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর