রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ২ নেতা বহিষ্কার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৭ জুন, ২০২৩
  • ১০৫ সময় দেখুন
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ২ নেতা বহিষ্কার


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতারা হলো- ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর গোলাম আশরাফ তালুকদার ও সদস্য মারুফ আহমেদ মনসুর।

বুধবার (৭ জুন) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের কথা জানানো হয়।

মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিজ্ঞপ্তিতে বলা হয়, গঠনতন্ত্রের ৪৭ ধারা মোতাবেক ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার ও সদস্য মারুফ আহমেদ মনসুরকে সংগঠনের শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডের কারণে তাদের পদ থেকে বহিস্কার করা হলো।

প্রসঙ্গত, যুবলীগ নেতা টিপু হত্যার অভিযোগপত্রে দু’জনেরই নাম রয়েছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্যও আদালতের কাছে আবেদন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রাজধানীর মতিঝিলের সাবেক আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতি হত্যাকাণ্ডের সাড়ে ১৪ মাস পর সোমবার আদালতে অভিযোগপত্র দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। টিপু হত্যা মামলার তদন্তে ৩৪ জনের সংশ্লিষ্টতা পেয়েছে বলে জানায় তদন্ত সংস্থাটি।

এর মধ্যে ‘এক্সেল’ সোহেল নামে এক সন্দেহভাজনের পরিচয় নিশ্চিত করতে না পারায় তাকে অভিযোগপত্রে রাখা হয়নি। বাকি ৩৩ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ২৪ জন গ্রেফতার হয়েছেন।

এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদ্য বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার, দক্ষিণ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মারুফ আহমেদ মনসুরসহ এ মামলায় ৯ জনকে পলাতক দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আদালতের কাছে আবেদন করা হয়।

সারাবাংলা/এনআর/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর