রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

ঢাকা-১৭ আসনে জাপার মনোনয়ন পেলেন কাজী মামুনুর রশীদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৫ জুন, ২০২৩
  • ১০৯ সময় দেখুন
ঢাকা-১৭ আসনে জাপার মনোনয়ন পেলেন কাজী মামুনুর রশীদ


স্পেশাল করসপন্ডেন্ট

ঢাকা: ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি (জাপা) রওশন গ্রুপের মনোনয়ন পেয়েছেন কাজী মামুনুর রশীদ।

সোমবার (৫ জুন) সকালে কাজী মামুনুর রশীদকে মনোনয়ন দেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন রওশন এরশাদ।

কাজী মামুনুর রশীদ নিজেই সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এই মাত্র মনোনয়ন দেওয়া হয়েছে।’ আসন্ন উপনির্বাচনে তিনি লড়বেন বলেও জানান কাজী মামুনুর রশীদ।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১৭ জুলাই ঢাকা-১৭’র শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে বীর মুক্তিযোদ্ধা, সংসদ সদস্য ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা যাওয়ায় এই আসনটি শূন্য ঘোষণা করা হয়।

রাজধানীর গুলশান, বনানী ও ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে ঢাকা-১৭ আসনটি গঠিত। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১৫ জুন। মনোনয়নপত্র বাছাই ১৮ জুন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৫ জুন।

এই আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ এখনও মনোনয়ন চূড়ান্ত করেনি। অন্যদিকে, বিএনপি নির্বাচন বর্জনের চলমান ধারা অব্যাহত রাখায় এই আসনে দলটির কোনো প্রার্থী থাকবেন না বলে ধারণা করা হচ্ছে।

সারাবাংলা/এএইচএইচ/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর