বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী জামায়াতের উদ্যোগ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। নাগরপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালকসহ ১১ জনের বিরুদ্ধে মামলার আবেদন কর্ণফুলীতে অবৈধ ও ময়লাযুক্ত তেল মজুদের দায়ে ৫০ হাজার জরিমানা জাবিতে ধর্ষণচেষ্টার ঘটনায় ভিসি-প্রক্টরের পদত্যাগ দাবি রয়টার্সের প্রতিবেদন ইরান প্রশ্নে ট্রাম্প সহায়তা চাইলেও অনিচ্ছুক থাকতে পারে চীন Vaibhav Sooryavanshi earns new fan in Kagiso Rabada: ‘There’s not an ounce of fear’ | Cricket News প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাবি’র আইন বিভাগের ছাত্র ছিলেন: আসিফ নজরুল কুতুবদিয়া উপজেলায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ (৩য় পর্যায় প্রকল্প) ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্টিত। ভূঞাপুরে এক মাসের শিশু বাচ্চা কে নিয়মিত টিকার পরিবর্তে দেওয়া হয় কুকুর কামড়ানোর ভ্যাকসিন

ঢামেকে ভুল চিকিৎসার অভিযোগে চিকিৎসককে মারধর, আটক ২

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১০৭৯ সময় দেখুন
ঢামেকে ভুল চিকিৎসার অভিযোগে চিকিৎসককে মারধর, আটক ২


ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক নারী রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ডিউটিরত চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২১ জানুয়ারি) মধ্যরাতে ঢামেক হাসপাতালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঢামেক হাসপাতালের নতুন ভবনের সপ্তম তলার ৭০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাশি বেগম (৩০) নামে এক নারী রোগীর মৃত্যু হয়। মৃত্যুর পরপরই রোগীর স্বজনরা ভুল চিকিৎসার অভিযোগ তুলে হট্টগোল শুরু করেন।

অভিযোগ রয়েছে, এ সময় পুরান ঢাকার লালবাগ ও কামরাঙ্গীরচরসহ আশপাশের এলাকা থেকে আসা ২০-৩০ জন বহিরাগতরা ওয়ার্ডে ঢুকে ডিউটিরত এক চিকিৎসককে মারধর করেন। চিকিৎসককে রক্ষা করতে গিয়ে হাসপাতালের আরও দুইজন কর্মীও হামলার শিকার হন।

এ বিষয়ে নতুন ভবনের ৭০২ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড মাস্টার মো. রিয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এক নারী রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বহিরাগতরা ডিউটিরত চিকিৎসকের ওপর হামলা চালায়। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে স্বজনদের সঙ্গে বহিরাগতরাও ওয়ার্ডে জড়ো হয়ে সহিংসতা শুরু করে।

চিকিৎসকদের ওপর হামলার খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের বিতাড়িত করেন। পাশাপাশি হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করতে তারা জরুরি বিভাগের সব গেট বন্ধ করে দেয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালে সেনাবাহিনী, র‍্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হন। ভোর থেকে আবার চিকিৎসা সেবা চালু হয়।’

হাসপাতালের এক চিকিৎসক বলেন, ‘রোগী মারা গেলে স্বজনদের মধ্যে আবেগ কাজ করতেই পারে। তারা লিখিত অভিযোগ করতে পারেন। কিন্তু কোনো অবস্থাতেই চিকিৎসকের ওপর হাত তোলা গ্রহণযোগ্য নয়। এ ছাড়া এই ঘটনা কখনোই মেনে নেওয়া যায় না। এ ধরনের ঘটনা আগেও ঢাকা মেডিকেলে ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক।’

এদিকে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, চিকিৎসক মারধরের ঘটনায় দুইজনকে আটক করে থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কর্তৃপক্ষ মামলা করলে মামলা নেওয়া হবে। রাতে চিকিৎসকদের নিরাপত্তার স্বার্থে জরুরি বিভগের সব গেট বন্ধ করে দেয়। তবে ভোরে আবার খুলে দেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom