সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

তারেক রহমানের পক্ষে বগুড়া যুবদলের নির্বাচনি প্রস্তুতি সভা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৪৫ সময় দেখুন
তারেক রহমানের পক্ষে বগুড়া যুবদলের নির্বাচনি প্রস্তুতি সভা


বগুড়া: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গণসংযোগ ও নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় শহরের নবাববাড়ী সড়কের দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করে শহর যুবদল।

বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি’র সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। প্রধান বক্তার বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আবু হাসান।

শহর যুবদলের সাধারণ সম্পাদক মো. আদিল শাহরিয়ার গোর্কি’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলুসহ যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশকে ফ্যাসিবাদ মুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠান শেষে বগুড়ার ২১টি ওয়ার্ডের নেতাকর্মীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর