শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

তেল-গ্যাস ও টিসিবি’র পণ্যের দাম কমানোর দাবি বাসদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ২৫৯ সময় দেখুন
তেল-গ্যাস ও টিসিবি’র পণ্যের দাম কমানোর দাবি বাসদের


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জ্বালানি তেল ডিজেল, কেরোসিন, এলপি গ্যাস ও টিসিবি’র পণ্যের বর্ধিত মূল্য কমানোর দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ।

শনিবার (৭ নভেম্বর) পল্টন মোড়ে বাসদের ঢাকা মহানগর শাখার উদ্যোগে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তরা বলেন, পাশের দেশে তেল পাচার ও আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির অজুহাত দেখিয়ে মূল্য বৃদ্ধির ঘোষণা সম্পূর্ণ অযৌক্তিক। সরকার শুধুমাত্র বিভিন্ন পর্যায়ে শুল্ক ১৭ টাকা কমালে মূল্য বৃদ্ধির কোনো দরকার নেই। সরকারি শুল্ক ও অন্যান্য খরচ কমালে তেলের দাম না বাড়িয়ে বরং কমানো সম্ভব।

তারা বলেন, গত সাত বছর আন্তর্জাতিক বাজারে দাম কম থাকার পরও দেশে দাম না কমিয়ে সরকার ৪০ হাজার কোটি টাকার বেশি মুনাফা করেছে। এই মুনাফার একটা অংশ এখন ভর্তুকি হিসেবে দিলেও দাম বাড়ানোর প্রয়োজন হতো না। তেল পাচারের অজুহাতও ভুয়া। কারণ, তেল পকেটে করে পাচার করা যায় না। জনগণের ট্যাক্সের টাকায় বেতন নেওয়া পুলিশ, বিজিবি কেন পাচার রোধ করতে পারে না?

বক্তরা আরও বলেন, অবিলম্বে জ্বালানি তেল, এলপি গ্যাস ও টিসিবি’র পণ্যের মূল্য বৃদ্ধির অযৌক্তিক ও গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করে গ্রাম-শহরে রেশনিং চালু, শুল্কসহ অন্যান্য সরকারি খরচ কমাতে হবে। তা না হলে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ ঢাকা মহানগর আহ্বায়ক কমরেড বজলুর রশীদ ফিরোজ। সমাবেশে বক্তব্য দেন ঢাকা মহানগর শাখার সদস্য সচিব জুলফিকার আলী, সদস্য খালেকুজ্জামান লিপন, ছাত্র ফ্রন্টের সভাপতি আল কাদেরী জয়, মহিলা ফোরাম নেত্রী রুখশানা আফরোজ আশা ও চারণ সাংস্কৃতিক কেন্দ্রের নেতা জসিম উদ্দিন প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পল্টন, মুক্তাঙ্গন, জিরো পয়েন্ট, গুলিস্তান, বঙ্গবন্ধু এভিনিউ, বায়তুল মোকাররম হয়ে বিজয়নগর, সেগুনবাগিচা এলাকা প্রদক্ষিণ করে।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর