শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

তৈমুর কাকা যেগুলো বলেছেন, সেগুলোও করব: আইভী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ২৩০ সময় দেখুন
তৈমুর কাকা যেগুলো বলেছেন, সেগুলোও করব: আইভী


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে হ্যাটট্রিক জয়ের পর প্রতিদ্বন্দ্বী প্রার্থী তৈমুর আলম খন্দকারের দেওয়া নির্বাচনি প্রতিশ্রুতিগুলোও বাস্তবায়নের কথা জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

তিনি বলেন, আমি যেসব নির্বাচনি প্রতিশ্রুতি দিয়েছি, সেগুলো পূরণ করব। তৈমুর কাকা (তৈমুর আলম খন্দকার) যেগুলো বলেছেন (নির্বাচনি প্রতিশ্রুতি), তার সঙ্গে কথা বলে সেগুলোও করব।

রোববার (১৬ জানুয়ারি) রাত ৯টার দিকে নিজ বাসভবনে নির্বাচনে বেসরকারি ফলে জয়ের প্রতিক্রিয়া জানিয়ে তিনি এসব কথা বলেন।

নাসিক নির্বাচনে টানা তৃতীয়বার জয় পাওয়ায় ভোটারদের ধন্যবাদ জানিয়ে আইভী বলেন, নগরবাসী আবার আমাকে বিপুল ভোটে জয়ী করেছেন। তারা আমার পাশে আগেও ছিলেন, এখনো আছেন। তাদের ধন্যবাদ জানাই।

আরও পড়ুন-

তৈমুর কাকা যেগুলো বলেছেন, সেগুলোও করব: আইভী

তিনি বলেন, নারায়ণগঞ্জের জনগণ আমাকে সুযোগ দিয়েছে। আমি আগে যেসব কাজ করেছি, সেসব উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাব।

ভোট নিয়ে কোনো পর্যবেক্ষণ রয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে আইভী বলেন, ভোট কাস্টিং কোথাও কোথাও ধীরগতির ছিল। ভোট কাস্টিংটা আরও দ্রুত হলে ভালো হতো।

এর আগেও মেয়র পদে নির্বাচিত হওয়ার পর আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে গিয়েছেন সেলিনা হায়াৎ আইভী। এবারও তিনি যাবেন কি না— প্রশ্ন রাখেন গণমাধ্যমকর্মীরা। জবাবে আইভী বলেন, অনুমতি দিলে যাব। অনুমতি না দিলেও যাব।

এবার নারায়ণগঞ্জ সিটির তৃতীয় নির্বাচন অনুষ্ঠিত হলো। এ নিয়ে তিন বারই জয় পেলেন আইভী। এর আগে, ২০১১ সালের প্রথম নির্দলয়ী প্রতীকের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত শামীম ওসমানকে হারিয়ে জয় পেয়েছিলেন তিনি। ২০১৬ সালে প্রথম দলীয় প্রতীকে নির্বাচন হয় এই সিটিতে। সেবার আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনকে পরাজিত করেন তিনি।

এবারে বিএনপি নির্বাচন বর্জন করায় দলীয় কোনো প্রার্থী দেয়নি। তবে বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন আইভীর বিরুদ্ধে। এর জন্য জেলা কমিটিসহ দলের চেয়ারপারসনের উপদেষ্টার পদও হারিয়েছেন তিনি। কিন্তু ভোটে শেষ পর্যন্ত শেষ হাসি হাসলেন আইভী।

সারাবাংলা/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর