বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

থ্রেট কালচার মামলায় বড় খবর, ১৬ ডিসেম্বরের মধ্যে যাবতীয় নথি পেশের নির্দেশ!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১২২ সময় দেখুন



Last Updated:

এরপরেই বিচারপতি সেনগুপ্ত প্রশ্ন তোলেন, আর জি কর হাসপাতালে থ্রেট কালচার নিয়ে কোনও অভিযোগ গত ২ বছরে হয়েছে? হয়ে থাকলে তার প্রেক্ষিতে কোনও পুলিশ কেস হয়েছে? এছাড়াও আগামী ১৬ ডিসেম্বর অর্থাৎ পরবর্তী শুনানির মধ্যে রাজ্যকেও অবস্থান জানাতে নির্দেশ দিয়েছেন মহামান্য বিচারপতি। এই মামলার…আরও পড়ুন

থ্রেট কালচার মামলায় বড় খবর, ১৬ ডিসেম্বরের মধ্যে যাবতীয় নথি পেশের নির্দেশ! প্রতীকী ছবি

কলকাতা: সরকারি হাসপাতালে ডাক্তারি পড়ুয়াদের জন্য থ্রেট কালচার তথা নৈরাজ্যের পরিবেশের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছিলেন বেশ কিছু ডাক্তারি পড়ুয়া। সেই বিষয়ে মামলাও হয়। এরপরেই আর জি করে থ্রেট কালচার মামলার অভিযোগ সংক্রান্ত যাবতীয় নথি তলব করল হাইকোর্ট। সরকারি মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে শৃঙ্খলাভঙ্গের পদক্ষেপ, অন্যান্য পদক্ষেপ সহ যাবতীয় নথি মুখবন্ধ খামে পেশ করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। ১৬ ডিসেম্বর মধ্যে নথি পেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে আর জি কর হাসপাতাল প্রশাসনকে।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় ফের আদালতে সশরীরে হাজিরের নির্দেশ সুজয়কৃষ্ণকে

এরপরেই বিচারপতি সেনগুপ্ত প্রশ্ন তোলেন, আর জি কর হাসপাতালে থ্রেট কালচার নিয়ে কোনও অভিযোগ গত ২ বছরে হয়েছে? হয়ে থাকলে তার প্রেক্ষিতে কোনও পুলিশ কেস হয়েছে? এছাড়াও আগামী ১৬ ডিসেম্বর অর্থাৎ পরবর্তী শুনানির মধ্যে রাজ্যকেও অবস্থান জানাতে নির্দেশ দিয়েছেন মহামান্য বিচারপতি। এই মামলার পরবর্তী শুনানি হবে ১৬ ডিসেম্বর।

আজ এই মামলার শুনানি চলাকালীন বিচারপতির পর্যবেক্ষণ ছিল,”কড়া রোদের নিচে কোনও এক নির্দিষ্ট পার্টির অনুষ্ঠানে অংশ গ্রহণের জন্য বাধ্য করা হতো. এই ধরনের মারাত্মক অভিযোগ রয়েছে। এটা তো নিশ্চিত ভাবেই র‍্যাগিংয়ের ঘটনা! – মন্তব্য বিচারপতি জয় সেনগুপ্ত।

এছাড়াও, বর্ধমান মেডিক্যাল কলেজের থ্রেট কালচার সংক্রান্ত মামলাতেও অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি জয় সেনগুপ্ত।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

তিনি খনিক উষ্মা প্রকাশ করে কলেজ কর্তৃপক্ষকে উদ্দেশে বলেন, “আপনারা যদি ইউজিসির গাইডলাইন মেনে কাজ না করেন তাহলে তো আদালতকে পদক্ষেপ করতে হবে”।

গত ১১ ই সেপ্টেম্বর বর্ধমান মেডিক্যাল কলেজের ৭ চিকিৎসককে সাসপেন্ড করে কলেজ কর্তৃপক্ষ।

আদালতের দ্বারস্থ হন এই ৭ চিকিৎসক।

সেই মামলার প্রেক্ষিতেই এমন মন্তব্য করেন বিচারপতি সেনগুপ্ত। আগামী ১১ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর