বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দক্ষিণ গাজায় জাতিসংঘের খাদ্য ও তাঁবু শেষ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১২৪ সময় দেখুন
দক্ষিণ গাজায় জাতিসংঘের খাদ্য ও তাঁবু শেষ


আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে বাস্তুচ্যুত প্রায় ১০ লাখ মানুষের জন্য জাতিসংঘের কাছে তাঁবু ও খাদ্য শেষ হয়ে গেছে। গাজায় প্রবেশপথে ইসরাইলি অবরোধের কারণে বাইরে থেকে ত্রাণ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় এই সংকট সৃষ্টি হয়েছে।

জাতিসংঘের কর্মকর্তারা বুধবার (১৫ মে) বিকেলে গার্ডিয়ানকে বলেছেন, গাজার উত্তর তৃতীয়াংশকে দক্ষিণ থেকে বিভক্ত করা নদীর দক্ষিণে তাদের গুদামগুলো এখন পুরোপুরি খালি। সম্প্রতি ইসরাইলি আক্রমণের পরে এই অঞ্চলে প্রবেশের প্রধান পয়েন্টগুলো বন্ধ হয়ে গেছে। ইসরাইলি আক্রমণ বন্ধ না হলে গুদামে সরবরাহ আসার কোনো সুযোগ নেই।

জাতিসংঘের মানবিক কার্যক্রমের জন্য গাজা সাব-অফিসের প্রধান জার্জিওস পেট্রোপোলোস বলেছেন, মানবিক গুদামগুলোতে কোনো তাঁবু নেই। এছাড়াও নদীর দক্ষিণে বিশ্ব খাদ্য কর্মসূচির কাছে কোনো খাবার অবশিষ্ট নেই।

গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের মধ্যে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এবং জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা গাজার বেশিরভাগ জনসংখ্যার মধ্যে বেঁচে থাকার জন্য মৌলিক প্রয়োজনীয় জিনিস সরবরাহ করে আসছে। তবে তাদের বণ্টন মূলত মিশর থেকে গাজায় প্রবেশ পথ রাফা এবং ইসরাইলের নিকটবর্তী প্রবেশপথ কেরেম শালোমের মধ্য দিয়ে ট্রাক চলাচলের উপর নির্ভর করে। এই দুই পয়েন্ট বন্ধ থাকলে ত্রাণ সরবরাহও বন্ধ হয়ে যায়।

গত সপ্তাহে ইসরাইলি সেনারা রাফায় স্থল অভিযান শুরু করেছে। তারা রাফা ক্রসিং বন্ধ করে দিয়েছে। জাতিসংঘের কর্মকর্তারা বলেছেন, ক্রমাগত যুদ্ধ এবং রাফাতে ইসরাইলি আক্রমণের সঙ্গে যুক্ত অন্যান্য সমস্যার কারণে কেরেম শালোমে ত্রাণবাহী গাড়ির চাপ বেড়েছে। এতে কেরেম শালোমে অচল দশা তৈরি হয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর