শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

দরজা খুললে টের পাবেন অনেকেই আ. লীগে যোগ দিতে চায়: কাদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ১৭৬ সময় দেখুন
দরজা খুললে টের পাবেন অনেকেই আ. লীগে যোগ দিতে চায়: কাদের


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আপনাদের অনেকেই আওয়ামী লীগে যোগ দিতে চায়। দরজা খুলে দিলে টের পাবেন, লাইন কত বড়। কাজেই এতো কথা বলবেন না।

শনিবার (২০ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে তোপখানা রোডে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি বারবার ডাক দিয়েও মানুষকে মাঠে নামাতে পারেনি। নির্বাচন এলে প্রমাণ পাবেন, শেখ হাসিনার জনপ্রিয়তা কতটা তুঙ্গে। আমাদের ক্ষমতার উৎস বাংলার জনগণ, অন্য কেউ নয়। বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই। আপনাদের (বিএনপির) মতো বিদেশে প্রভু নেই। আমরা কারও দয়ায় ক্ষমতায় আসিনি।

তিনি বলেন, ইতিহাসের পরিণতি বড় নির্মম। জিয়াউর রহমানের স্বাভাবিক মৃত্যু হয়নি। পলাশীর বিশ্বাসঘাতকদের কারও স্বাভাবিক মৃত্যু হয়নি। যে বুলেট শেখ হাসিনা ও শেখ রেহানাকে এতিম করেছে, সে বুলেট বেগম জিয়াকেও বিধবা করেছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার পেছনের কুশীলবদের প্রচলিত আদালত ক্ষমা করলেও ইতিহাসের আদালত কাউকে ক্ষমা করবে না। জিয়া যদি বঙ্গবন্ধুর খুনিদের সাহস না দিতেন, তাহলে মঞ্চের খুনিদের এ দুঃসাহস হতো না। জিয়া খুনিদের পুরস্কৃত করেছিলেন এবং তাদের বাঁচাতে ইনডেমনিটি দিয়েছিলেন। আমাদের দুর্ভাগ্য আমরা যাদের প্রতিপক্ষ ভাবি, তারা আমাদের শত্রু ভাবে। তারা শত্রুর মতো ব্যবহার করে।

তিনি আরও বলেন, নিজের নিরাপত্তার ব্যাপারে বঙ্গবন্ধুর আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। বঙ্গবন্ধু হত্যার মঞ্চের খুনিদের চিনলাম কিন্তু নেপথ্যের কারিগর কুশিলবদের চিনলাম না। সেদিন বঙ্গবন্ধু অনেককে ফোন করেছিলেন কিন্তু ছুটে আসেন কেবল কর্নেল জামিল। এতো নেতা, এতো কর্মী যে দলে, তাদের কাউকে সে চ্যালেঞ্জে দেখতে পেলাম না। আমরা কেউ বঙ্গবন্ধুকে মরণেও ফুল দিতে পারিনি। সে ব্যর্থতার দায় কোনোদিনও আমরা অস্বীকার করতে পারব না। বিশ্বাসঘাতকতার নিকৃষ্টতম নজির এখানে আছে।

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে ডা. মো. কামরুল হাসান মিলনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক ডা. রোকেয়া সুলতানা, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যায়ের সাবেক উপাচারর‌্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়াসহ অন্যান্যরা।

সারাবাংলা/এনআর/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর