রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

দাবি আদায়ে অনশনরত শিক্ষকদের পাশে হাসনাত ও তাসনিম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ২৩৯ সময় দেখুন
দাবি আদায়ে অনশনরত শিক্ষকদের পাশে হাসনাত ও তাসনিম


ঢাকা: বাড়ি ভাতা বৃদ্ধি, মেডিকেল ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতার দাবিতে অনশনরত শিক্ষকদের খোঁজ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

রোববার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে কেন্দ্রীয় শহিদ মিনারে অনশনস্থলে গিয়ে তারা অসুস্থ শিক্ষকদের সান্ত্বনা দেন এবং তাদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন।

শিক্ষক নেতারা জানান, তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে— বাড়ি ভাতা ২০ শতাংশ বৃদ্ধি, ১,৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদানের সরকারি প্রজ্ঞাপন দ্রুত জারি করা। শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টা থেকে তারা আমরণ অনশন শুরু করেছেন।

এ সময় হাসনাত আব্দুল্লাহ ও তাসনিম জারা শিক্ষকদের দাবির বিষয়ে সরকারের অবস্থান জানতে চান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী তাদের সফরের ছবি ও বক্তব্য প্রকাশ করেন।

এদিকে আন্দোলনরত শিক্ষকরা আজ সকালেই ‘ভুখা মিছিল’ কর্মসূচি ঘোষণা করেছেন। তারা থালা-বাটি হাতে শহিদ মিনার থেকে শিক্ষা ভবনের দিকে পদযাত্রা করবেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর