বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

দামবৃদ্ধির প্রতিবাদে শুক্রবার থেকে বাস-ট্রাক বন্ধের ঘোষণা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ২৬০ সময় দেখুন
দামবৃদ্ধির প্রতিবাদে শুক্রবার থেকে বাস-ট্রাক বন্ধের ঘোষণা


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

ব্রিজের টোল ও জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহণ বন্ধ ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান ট্যাংকলরি প্রাইম মুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান, ট্যাংকলরি, প্রাইম মুভার মালিক শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক মো. রুস্তম আলী খানের সভাপতিত্বে সমন্বয় পরিষদের ওই সভা সংগঠনের তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতুর টোলের হার বৃদ্ধি এবং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে ৫ নভেম্বর শুক্রবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহণ সারা দেশে বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সভায় বক্তব্য রাখেন সমন্বয় পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আবদুল মান্নান, যুগ্ম আহ্বায়ক হাজি মো. তোফাজ্জল হোসেন মজুমদার, সদস্য সচিব তাজুল ইসলাম,

সমন্বয়ক হোসনে আহম্মেদ মজুমদার, সদস্য হাসানুল কবির হাসান, আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর প্রমুখ।

সভায় নেতারা বলেন, গত ২ নভেম্বর হঠাৎ করে কারও সঙ্গে আলোচনা না করেই অযৌক্তিভাবে বঙ্গবন্ধু সেতু ও মুক্তারপুর সেতুর টোল ২৫৭ থেকে ৩০০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। একদিন যেতে না যেতেই আবার পরিবহণের জ্বালানি তেলের দাম এক লাফে লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি করা হয়েছে।

নেতারা বলেন, দীর্ঘ দুই বছর ধরে করোনার দীর্ঘ মেয়াদের প্রভাবের কারণে বেশিরভাগ পরিবহণ বন্ধ ছিল। যখন করোনার প্রভাব কাটিয়ে সাধারণ পরিবহণ মালিকরা গাড়ি সচল রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছে ঠিক তখনই মড়ার উপর খাঁড়ার ঘার মতো একের পর এক অযৌক্তিক কর ও টোল বৃদ্ধি এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে পরিবহন মালিকদের ব্যবসায় বাধা সৃষ্টি করা হচ্ছে।

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কয়েকগুণ বৃদ্ধি পাবে এবং তার সঙ্গে পরিবহণ ভাড়াও বৃদ্ধি পাবে। যেখানে টোল কমানোর কথা, সেখানে টোল না কমিয়ে বরং ২৫৭ শতাংশ পর্যন্ত টোল বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, সরকার বিগত আট বছর ধরে বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম তলানিতে ছিল, তখন সরকার জ্বালানি তেলের দাম কমায়নি।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর