বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

দারুণ নকশায় পরিপূর্ণ পুজোর লেটেস্ট ট্রেন্ড ৷ The latest design of so many attractive sarees for Durga Puja 2022. – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪২ সময় দেখুন
দারুণ নকশায় পরিপূর্ণ পুজোর লেটেস্ট ট্রেন্ড ৷ The latest design of so many attractive sarees for Durga Puja 2022. – News18 Bangla


#নয়াদিল্লি: পুজো (Durga Puja 2022) মানেই মন খুলে কেনাকাটা। ঢুঁ মারা রাসবিহারী, গড়িয়াহাট বাজারের সবকটা দোকানে। ধর্মতলায় হেঁটে হেঁটে পায়ে ব্যথা। যা চোখে লাগে মনে হয় যেন সেটাই কিনে ফেলি। কিন্তু তা তো হবার নয়। পকেটের রেস্তর দিকেও খেয়াল রাখতে হয়। সাধ আর সাধ্যের মধ্যে যে বিস্তর ফারাক। কিন্তু যদি কম দামে ডিজাইনার শাড়ি মেলে? তাহলে তো সোনায় সোহাগা।

এই প্রতিবেদনে সে রকম শাড়ির সন্ধান দেওয়া হল। যেগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ট্যাগ লাইনটার মতো, দামে কম, মানে ভাল। এই ধরনের শাড়িও পুজোয় পরাই যায়। চাইলে বাড়িতে পরার জন্যও কেনা যায়। অর্থাৎ ঠকার চান্স নেই। এখন দেখে নেওয়া যাক সেই শাড়ি এবং তার ডিজাইন। কীভাবে স্টাইল করা যায় জেনে নেওয়া যাক তাও। পাওয়া যায় অনলাইনে, বাজারের দোকানেও।

প্রিন্ট ছাড়া শাড়ি: বাজারে ক্রেপ, জর্জেট, সুতি, অর্গাঞ্জার মতো বিভিন্ন ধরনের কাপড়ের একাধিক রঙের শাড়ি পাওয়া যায়। বাড়িতে পরার জন্য এই শাড়ি একেবারে পারফেক্ট। বাইরে পরে বেরোতে চাইলে কিংবা স্টাইলিশ লুক দিতে এর সঙ্গে পরতে হবে ডিজাইনার ব্লাউজ। প্লেন শাড়িতে ডিজাইনার লুক দিতে ব্রোকেড, নেট বা সিল্কের কাপড় থেকে ব্লাউজ তৈরি করা যায়।

ব্লাউজকে আরও ডিজাইনার লুক দিতে নেকলাইনে করা যায় জমকালো কাজ। ডিজাইনার জুয়েলারি পরলে এই ধরনের শাড়িও জমকালো লাগে। সাধারণ শাড়ির উপর নেকলেস বা চোকার নেকলেস পরলেই সাজ অনেকটা খুলে যাবে। ১৫০ থেকে ৫০০ টাকার মধ্যে এই ধরনের শাড়ি পাওয়া যায়।

ডিজাইনার প্রিন্টেড শাড়ি: পুজোর মুখে প্রিন্টেড শাড়িতে ছেয়ে গিয়েছে বাজার। শিফন কিংবা জর্জেট শাড়ি পছন্দ হলে প্রিন্টেড শাড়ির বিকল্প নেই। ডিজাইনার ব্লাউজের সঙ্গে প্রিন্টেড শাড়ি পরলে রুপোলি পর্দার অভিনেত্রীদের চেয়ে কম মোহময়ী দেখাবে না। এই ধরনের শাড়ির সঙ্গে সোনার গয়নার বদলে স্টাইলিশ জুয়েলারি পরাই উচিত। হাতে একটাই ব্রেসলেট কিংবা গলায় ডিজাইনার হার পরা যায়।

আরও পড়ুন:  Budhaditya Yog 2022: আজ থেকে বিরাট সময়, বুধাদিত্য যোগ! টাকা-পয়সা প্রতিপত্তিতে মালামাল

ডিজাইনার প্রিন্টেড শাড়ির সঙ্গে এমনভাবে চুলের স্টাইল করতে হয় যাতে দেখতে আধুনিক লাগে। চুলে অর্ধেক পিনআপ কিংবা আগোছালো লো বান ভাল মানাবে। ২০০ টাকা থেকে ১০০০ টাকার মধ্যে ডিজাইনার প্রিন্টেড শাড়ি পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন: Durga Puja 2022: বিক্রম ঘোষের সুরে ইমন-শোভনের কণ্ঠে পুজোয় আগমনী গান 

ডিজাইনার সুতির শাড়ি: শুধু পুজো নয়, যে কোনও মরশুমেই সুতির শাড়ি পরা যায়। রকমারি ধরনের সুতির শাড়িও মেলে বাজারে। এর সঙ্গে সুতির ডিজাইনার ব্লাউজ একেবারে যথাযথ। সাধারণ শাড়ির সঙ্গে প্রিন্টেড কাপড়ের ব্লাউজ সবচেয়ে ভাল মানায়। জাঙ্ক জুয়েলারি, ফ্যাব্রিক জুয়েলারি এবং সিলভার জুয়েলারিও সুতির প্লেন শাড়ির সঙ্গে দারুণ যায়। ২০০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে বিভিন্ন ডিজাইনের সুতির শাড়ি মিলবে।

Published by:Arjun Neogi

First published:

Tags: Durga Puja 2022



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর