বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

দুই চালকের প্রতিযোগিতায় উল্টে গেল বাস, আহত বেশ কয়েকজন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৮ মে, ২০২৩
  • ১০৫ সময় দেখুন
দুই চালকের প্রতিযোগিতায় উল্টে গেল বাস, আহত বেশ কয়েকজন


ডেস্ক রিপোর্ট::  রাজধানীর বাংলা মোটর থেকে কারওয়ান বাজার মোড় অভিমুখে রাস্তায় দুই বিহঙ্গ পরিবহনের রেষারেষিতে একটি বাস উল্টে গেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (৮ মে) রাত ১১টা ১৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। উল্টে যাওয়া বাসটির নম্বর- ঢাকা মেট্রো-ব ১৪-১৫ ৮৩।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিকড় পরিবহন ও বিহঙ্গ পরিবহনের বাস একসঙ্গে প্রতিযোগিতা দিয়ে রাস্তায় চলছিল। একপর্যায়ে শিকড় পরিবহনকে পেছনে ফেলে বিহঙ্গ পরিবহনের বাস সামনে এগিয়ে যায়। এসময় বিহঙ্গ পরিবহনের বাসের মাঝ বরাবর শিকড় পরিবহনের বাসটির সামনের অংশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বিহঙ্গ পরিবহনের বাসটি আইল্যান্ডে বাড়ি খেয়ে রাস্তায় উল্টে যায়।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর