সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

দুই বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না: মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ২৫৩ সময় দেখুন
দুই বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না: মির্জা ফখরুল


ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন, একজন ব্যক্তি যদি বেশিদিন ক্ষমতায় থাকে তাহলে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়, স্বেচ্ছাচারিতা তৈরি হয়। এজন্য আমরা একমত হয়েছি যে, একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না‌। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য নিয়ে এসেছি।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির হলরুমে জেলার আইনজীবীদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা আইনজীবীদের জন্য পূর্ণাঙ্গ স্বাধীনতার কথা বলেছি। দেশের মৌলিক যে বিষয়গুলো রয়েছে, সেগুলোর গুণগত মান পরিবর্তনের মাধ্যমে একটা জায়গায় নিয়ে যেতে চাই আমরা।’

নতুন প্রজন্ম নিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘নতুন প্রজন্মকে আমাদের গুরুত্ব দিতে হবে। তাদের ভাষা, আর আমাদের ভাষা এক হবে না। নতুন প্রজন্মের কথা শুনে তাদের সঙ্গে সমন্বয় করা সম্ভব। আমাদের উচিত এ ধরনের নতুন প্রজন্মকে স্বাগত জানানো। কারণ, আমাদের পরে নতুন প্রজন্মের প্রয়োজন হবে এবং তারা দেশকে কিছু দিতে পারবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণের জন্য জামায়াত তাদের কাজ করছে, এনসিপি তারা তাদের কাজ করছে; এটাই ডেমোক্রেসি। আর কতদিন আমরা মারামারি করব। আর কতদিন আমরা প্রতিহিংসার রাজনীতি করব! আমাদের একটা জায়গায় আসা উচিত। যেটা আমাদের সমাজকে শান্তি দিতে পারবে।’

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন‌, সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন জয়, সাধারণ সম্পাদক মকদুম সাব্বির মৃদুল প্রমুখ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর