বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

দুবাইয়ে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ১১১ সময় দেখুন
দুবাইয়ে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬


আন্তর্জাতিক ডেস্ক

দুবাইয়ের একটি আবাসিক ভবনের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে অন্তত নয়জন। দুবাই সিভিল ডিফেন্সের এক মুখপাত্র জানিয়েছেন, শনিবার (১৫ এপ্রিল) দুপুরে আল রাসে এ ঘটনা ঘটে।

ওই মুখপাত্রের বরাত দিয়ে খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, দুবাই সিভিল ডিফেন্স অপারেশন রুম দুপুর ১২টা ৩৫ মিনিটে আগুনের বিষয়ে খবর পায়। তাৎক্ষণিক একটি দল ঘটনাস্থলে পৌঁছে এবং উচ্ছেদ ও অগ্নিনির্বাপণ কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ২টা ৪২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

মুখপাত্র জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে ওই ভবনের নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ সম্পর্কে একটি বিশদ প্রতিবেদনের জন্য অধিকতর তদন্ত করছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা ভবন থেকে আগুনের লেলিহান শিখা দেখেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিওগুলোতে দেখা গেছে, অ্যাপার্টমেন্টের জানালা থেকে ঘন কালো ধোঁয়া এবং আগুনের শিখা লাফিয়ে বের হচ্ছে।

ভবনের একটি দোকানের এক শ্রমিক জানিয়েছেন, শুরুতে তিনি একটি বিকট শব্দ শুনতে পান। তিনি বলেন, আমরা কয়েক মিনিটের জন্য কী ঘটছে কিছুই বুঝতে পারিনি। তখন আমরা জানলা দিয়ে ধোঁয়া ও আগুন বের হতে দেখেছি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর