সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

‘দুর্নীতিতে যারা দেশকে ফাস্ট বানায় তাদের আর ক্ষমতায় আনা যাবে না’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ২২১ সময় দেখুন
‘দুর্নীতিতে যারা দেশকে ফাস্ট বানায় তাদের আর ক্ষমতায় আনা যাবে না’


বাগেরহাট: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, যারা দেশের টাকায় বিদেশে বেগম পাড়া বানায়, দেশকে পাঁচ বার দুর্নীতিতে ও চোরের দিক থেকে ফাস্ট বানায় তাদের আর ক্ষমতায় নেওয়া যাবে না।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে বাগেরহাটের মোংলার শপলা চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘সারাদেশের মানুষ বলছেন আমরা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টির শাসন দেখেছি, ইসলামী শাসন দেখিনি। এবার আমরা ইসলামী দলকে ভোট দিয়ে বাক্স ভরে দিব।’ দুর্নীতিবাজ, চাঁদাবাজ, খুনিদের ও বিদেশের টাকা পাচারকারীদের চিরতরে উৎপাত করব বলে মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি বাগেরহাট-৩ আসনের তার দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শেখ জিল্লুর রহমানকে পরিচয় করিয়ে দেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল আউয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার ও দাওয়াহবিষয়ক সম্পাদক শেখ ফজলুল করীম, ইসলামী আন্দোলনের বাগেরহাট জেলা সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোশাররফ হোসাইন ও ইসলামী আন্দোলন মোংলা পৌর শাখার সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম প্রমুখ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর