শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

দুর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জিএম কাদেরের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৩৫৭ সময় দেখুন
দুর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জিএম কাদেরের


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, আশুরার এই দিনে দুর্নীতি ও দুঃশাসনমুক্ত ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার সংগ্রামে সবাইকে আহ্বান জানাচ্ছি। তিনি পবিত্র আশুরা উপলক্ষে বৃহস্পতিবার (১৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলে, ‘পবিত্র আশুরা। বিশ্ব মুসলিম সম্প্রদায়ের সামনে শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় মোড়ানো এক ব্যাথাতুর ইতিহাস। হিজরী ৬১ সালের ১০ মহররম মানব ইতিহাসে অত্যান্ত শোকাবহ একটি দিন। ঘটনাবহুল এই দিনে ঐতিহাসিক কারবালার মাঠে মহানবী হযরত মুহম্মদ (সা.)-এর প্রাণপ্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ সহচরসহ বিশ্বাসঘাতক ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন। অত্যন্ত শোকাতুর এই দিনে হযরত ইমাম হোসাইন (রা.) এবং কারবালার প্রান্তরে শাহাদাৎবরণকারী প্রত্যেকের বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।’

তিনি বলেন, ‘পবিত্র আশুরা আমাদের সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে অনুপ্রেরণা যোগায়। ত্যাগ ও শোকের প্রতীক পবিত্র আশুরা আমাদের উদ্বুদ্ধ করে অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সর্বাত্তক সংগ্রাম করতে। ইসলামের সুমহান আদর্শ সমুন্নত রাখতে কারবালার ত্যাগ সমুজ্জল হয়ে আছে।’

তিনি বলেন, ‘পবিত্র ইসলাম হচ্ছে শান্তি ও সম্প্রীতির ধর্ম। ইসলামের সুমহান আদর্শে হানাহানি, হিংসা, বিদ্বেষ বা বিভেদের কোনো স্থান নেই।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর