শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

দেশের মানুষ অজানা শঙ্কায় দিনযাপন করছে: মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০৭ সময় দেখুন
দেশের মানুষ অজানা শঙ্কায় দিনযাপন করছে: মির্জা ফখরুল


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: দেশের মানুষ অজানা শঙ্কায় জান-মাল, সহায়-সম্পদ নিয়ে অসহায়ের মতো দিনযাপন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। রাজধানীর ভাটারায় মাদানী এভিনিউয়ে নাগরিক ঐক্যের উদ্যোগে আয়োজিত জনসভায় আইনশৃঙ্খলা বাহিনীর হামলা, মঞ্চ ভাঙচুর এবং নাগরিক ঐক্যের ঢাকা মহানগর উত্তর শাখার সদস্য সচিব আব্দুর রাজ্জাকসহ কয়েকজনকে গুরুতর আহত করার অভিযোগে এ বিবৃতি দেন মির্জা ফখরুল।

বিবৃতিতে তিনি বলেন, ‘নাগরিক ঐক্যের শান্তিপূর্ণ জনসভার ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলা বর্বরতা ও ন্যাক্কারজনক কাপুরুষতা। এই হামলা নিঃসন্দেহে পূর্বপরিকল্পিত।’

মির্জা ফখরুল বলেন, ‘সভা-সমাবেশ সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক অধিকার। কিন্তু আওয়ামী সরকার নিজেদের অস্তিত্বের প্রশ্নে এতটাই বেসামাল যে, তারা সংবিধান স্বীকৃত এই অধিকার মেনে নিতে চায় না।’

তিনি বলেন, ‘বর্তমান গণবিচ্ছিন্ন সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে কব্জায় নিয়ে গোটা দেশকে রক্তারক্তি, হানাহানি ও অরাজকতার অন্ধকারে নিক্ষেপ করেছে। দেশের মানুষ সবসময় অজানা আশঙ্কায় জানমাল, সহায়-সম্পদ নিয়ে অসহায়ের মতো দিনযাপন করছে।’

মির্জা ফখরুল বলেন, ‘জোর করে ক্ষমতায় টিকে থাকতে গিয়ে সরকার আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের আশকারা দিয়ে বিরোধী মত ও বিশ্বাসের মানুষের ওপর চড়াও হচ্ছে। নাগরিক ঐক্যের ডাকা জনসভায় পুলিশের হামলা, জনসভার মঞ্চ ভাঙা, নাগরিক ঐক্যের ঢাকা মহানগর উত্তর শাখার সদস্য সচিব আব্দুর রাজ্জাকসহ কয়েকজনকে গুরুতর আহত করার ঘটনায় আবারও প্রমাণ হলো- সর্ষে পরিমাণ মাটিও সরকারের পায়ের নিচে অবশিষ্ট নেই।’

‘ক্ষমতার মোহে এরা দেশকে গণতন্ত্রশূণ্য করতে আইনশৃঙ্খলা বাহিনী ও নিজেদের অঙ্গ সংগঠনগুলোকে বিবেকহীন ও মনুষ্যত্বহীন করে তুলেছে। আমি নাগরিক ঐক্য আয়োজিত শান্তিপূর্ণ জনসভায় পুলিশের হামলার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি। নাগরিক ঐক্যের আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করছি’- বলেন বিএনপির মহাসচিব।

সারাবাংলা/এজেড/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর