রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে জমকালো আয়োজনে ফাতেমা মেধা বৃত্তি ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতি হিসেবে ৮ সেপ্টেম্বর দায়িত্ব নেবেন খলিলুর শিল্প উন্নয়ন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান হলেন শাকিলুর রহমান Mirzapur The Movie Box Office Collection: Pankaj Tripathi’s Film Earns Rs 24 Crore On Day 1 | Bollywood News No special ‘room’ for cricket: IOA draws line on BCCI’s Asian Games stay | Cricket News বিদ্যুৎমন্ত্রীর রোগমুক্তি কামনায় ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতিতে দোয়া মাহফিল বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য ওয়ান আইডি কলাখালী ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবক সংগঠনের নতুন কমিটি, সভাপতি রানেল ও সাধারণ সম্পাদক কামাল পেঁয়াজ সংরক্ষণে বাকৃবির আইওটি প্রযুক্তি, ক্ষতি কমবে ১৫-১৬% টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল

দেশে আজও বজ্রবৃষ্টির আভাস | Unitednews24.com

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৯ মে, ২০২১
  • ৪৫৭ সময় দেখুন
দেশে আজও বজ্রবৃষ্টির আভাস | Unitednews24.com


ডেস্ক রিপোর্ট:: সারাদেশে গতকাল বুধবার (১৮ মে) ঝড়বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বজ্রপাত হয়েছে। এতে বিভিন্ন জেলায় অন্তত ১৫ জনের অধিক মানুষের মৃত্যু হয়েছে। এমন আবহাওয়া বুধবারও (১৯ মে) অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১২ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়াও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তাপমাত্রার পূর্বাভাসে বলা হয় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আগামী ৩ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

তাপপ্রবাহের পূর্বাভাসে বলা হয়, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, সীতাকুণ্ড, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, মাঈজদীকোর্ট, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ অঞ্চলসহ খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এ সময় ঢাকায় দক্ষিণ-পশ্চিম/দক্ষিণ দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৮ থেকে ১২ কিলোমিটার, অস্থায়ীভাবে দমকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটারে ওঠে যেতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ ছাড়া গতকাল মঙ্গলবার (১৮ মে) সারা দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৯  ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাদারীপুরে ২৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নিকলিতে ৫০ মিলিমিটার।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর