শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে স্বীকার করতেই হবে: পরিবেশমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৯ সময় দেখুন
দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে স্বীকার করতেই হবে: পরিবেশমন্ত্রী


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত উন্নতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। শিল্প-কারখানা গড়ে উঠছে। আওয়ামী লীগ সরকার ২০৪১ সালে দেশে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ করছে। আজ দেশের যে ব্যাপক উন্নয়ন হয়েছে, তা সবাইকেই স্বীকার করতে হবে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। এতে সরকারের ব্যয় হচ্ছে ৮৫ লাখ টাকা।

মন্ত্রী বলেন, ‘বনভূমি ও বন্যপ্রাণী রক্ষার জন্যই জুড়ী উপজেলার লাঠিটিলায় সাফারি পার্ক নির্মাণ করা হচ্ছে। জুড়ী উপজেলাবাসী ঐক্যবদ্ধ থাকলেও এ বিষয়ে কেউ কেউ অপপ্রচারে লিপ্ত রয়েছে। কোনো অপপ্রচার জুড়ীতে বঙ্গবন্ধু সাফারি পার্ক স্থাপনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না।’

বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসুক আহমদ।

সারাবাংলা/জেআর/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর