শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

দেশে শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজ করছে: ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ২৩২ সময় দেখুন
দেশে শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজ করছে: ফখরুল


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: দেশে শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৪ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন।

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে রোবববার (১৪ নভেম্বর) রাজধানীর তেজগাঁও’র বাসা থেকে ডিবি পরিচয় দিয়ে তুলে নিয়ে গেছে- এমন অভিযোগ এনে এ বিবৃতি দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিবৃতিতে তিনি বলেন, ‘জনগণের ঘাড়ে জোর করে চেপে বসা বর্তমান শাসকগোষ্ঠী সারাদেশে বিরোধীদলের নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের, গ্রেফতার, ও গুম করার সংস্কৃতি চালু রেখেছে। তাদের মূল লক্ষ্যই হচ্ছে জনগণকে ভয়ানক কর্তৃত্ববাদী এক শাসনের শৃঙ্খলে আবদ্ধ করা।’

মির্জা ফখরুল বলেন, ‘দেশে এক শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী জনগণের সঙ্গে হিটলারের গেস্টাপো বাহিনীর মতো আচরণ করছে। দেশ থেকে গণতন্ত্র ও বাকস্বাধীনতাসহ নাগরিক স্বাধীনতাকে উচ্ছেদ করা হয়েছে। দেশের জনগণ এখন ভয় ও শঙ্কার মধ্যে বসবাস করছে।’

তিনি বলেন, ‘দাম্ভিকতা ও মিথ্যার বেসাতি করে দেশব্যাপী এক মরণঘাতী কর্মসূচি বাস্তবায়ন করছে তারা। তরুণ নেতৃত্বকে ধ্বংস করার জন্যই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে গ্রেফতারের বিষয়টি অস্বীকার করা হচ্ছে।’

মির্জা ফখরুল বরেন, ‘সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক আজিজুর রহমান মুসাব্বিরকে তুলে নিয়ে যাওয়া এবং তার কোনো খোঁজ না দেওয়ার ঘটনা বর্তমান নিষ্ঠুর সরকারের চলমান নিশ্চিহ্নকরণ প্রক্রিয়ারই বর্ধিত-প্রকাশ। আজিজুর রহমান মুসাব্বিরকে আইনশৃঙ্খলা বাহিনীই আটক করে নিয়ে গেছে। তাকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তার পরিবারসহ বিএনপি গভীরভাবে উদ্বিগ্ন।’

এ সময় তিনি আজিজুর রহমান মুসাব্বিরকে অবিলম্বে জনসম্মুখে হাজির করার জোর দাবি জানান।

সারাবাংলা/এজেড/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর