রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

‘দেশে সর্বপ্রথম শ্রমিকদের মূল্যায়ন করেছেন জিয়াউর রহমান’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ২৫৬ সময় দেখুন
‘দেশে সর্বপ্রথম শ্রমিকদের মূল্যায়ন করেছেন জিয়াউর রহমান’


লক্ষ্মীপুর: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, এ দেশে সর্বপ্রথম শ্রমিকদের মূল্যায়ন করেছেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়াউর রহমানের সেই ধারা খালেদা জিয়া তার শাসনামলে বজায় রেখেছেন।

শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়ন শ্রমিকদলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টুমচর আসাদ একাডেমি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে সদর (পশ্চিম) উপজেলা শ্রমিক দল এ আয়োজন করে।

তিনি আরও বলেন, ‘নানা প্রতিকূলতার মুখে বাংলাদেশে শ্রমিক সংগঠন অনেক অবহেলার শিকার হয়েছেন। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় পাশে ছিল এবং আছে। আন্দোলন সংগ্রামেও শ্রমিকদের ভূমিকা ছিল।’

আবুল খায়ের ভূঁইয়া বলেন, ‘বিএনপি সরকারের আমলেই শ্রমিকদের মঞ্জুরী কমিশন, বেতন, উৎসব বোনাস, কর্মঘণ্টা নির্ধারণ ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হয়েছে।’

সম্মেলনে উপস্থিত ছিলেন সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল করিম ভূঁইয়া মিজান, বর্তমান সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বিটু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, শ্রমিকদল নেতা দেলোয়ার হোসেন ও ইউছুফ আলী প্রমুখ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর