বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :

দৈত্যের মতো সাগরে পাক খাচ্ছে, কেমন দেখতে বম্ব সাইক্লোন? উপগ্রহে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১১১ সময় দেখুন


Last Updated:

বম্ব সাইক্লোনের প্রভাব এখনও সেভাবে না পড়লেও উত্তর ক্যালিফোর্নিয়ায় সমুদ্র উত্তাল হতে শুরু করেছে৷

প্রতীকী ছবি৷প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷

ক্যালিফোর্নিয়া: আমেরিকার ক্যালিফোর্নিয়া এবং তার লাগোয়া প্রদেশগুলির দিকে ধেয়ে আসছে বম্ব সাইক্লোন৷ ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড়ের জেরে অতি প্রবল বর্ষণে ক্যালিফোর্নিয়া এবং তার সংলগ্ন এলাকাগুলি ভেসে যাওয়ার আশঙ্কা করেছেন আবহবিদরা৷

এই মুহূর্তে আমেরিকার উত্তর পশ্চিম উপকূলের দিকে অবস্থান করছে এই বম্ব সাইক্লোন৷ সমুদ্রের উপরে ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে সে৷ মহাকাশ থেকে এই বম্ব সাইক্লোনকে দেখতে একটি দৈত্যের মতো মনে হচ্ছে৷ অন্তত উপগ্রহ চিত্রে সেরকমই ছবি ধরা পড়েছে৷

আরও পড়ুন: আর মাত্র দু দিন, বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নতুন ঘূর্ণিঝড়! কবে ল্যান্ডফল, জানিয়ে দিল আবহাওয়া দফতর

ন্যাশনাল ওসানিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের প্রকাশ করা উপগ্রহ চিত্রে বম্ব সাইক্লোনের ভয়ঙ্কর রূপ ধরা পড়েছে৷ আবহবিদরা সতর্ক করে বলেছেন, ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড় নিজের সঙ্গে বায়ুমণ্ডলে নদীর মতো জলরাশি টেনে আনছে৷ ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই তাই প্রবল বৃষ্টি শুরু হবে৷ উপগ্রহ চিত্রে এই প্রক্রিয়ার গোটাটাই ধরা পড়েছে৷

উপগ্রহ চিত্রে ধরা পড়েছে, অন্যান্য ঘূর্ণিঝড়ের মতোই ঘড়ির কাঁটার উল্টোদিকে ঘুরে পাক খেতে খেতে শক্তি সঞ্চয় করছে এই ঘূর্ণিঝড়৷ উপগ্রহ ছবিতে ধরা পড়েছে, প্রশান্ত মহাসাগরের উপরে বিস্তীর্ণ অংশ জুড়ে নিজের প্রভাব বিস্তার করে ফেলেছে বম্ব সাইক্লোন৷

বম্ব সাইক্লোনের প্রভাব এখনও সেভাবে না পড়লেও উত্তর ক্যালিফোর্নিয়ায় সমুদ্র উত্তাল হতে শুরু করেছে৷ মঙ্গলবারই সমুদ্রের ঢেউয়ের উচ্চতা ২০ ফুট ছুঁয়েছে৷ যদিও উপকূল থেকে এখনও অনেকটাই দূরে রয়েছে বম্ব সাইক্লোন৷

বাংলা খবর/ খবর/বিদেশ/

Bomb Cyclone: দৈত্যের মতো সাগরে পাক খাচ্ছে, কেমন দেখতে বম্ব সাইক্লোন? উপগ্রহে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর