বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

দ্বিতীয়বার মা হলেন কোয়েল, কোলে এল ফুটফুটে সন্তান, ছেলে হল না মেয়ে! ছবি ভাইরাল Tollywood actress Koel Mallick became mother blessed with a baby girl

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১২৪ সময় দেখুন



Last Updated:

Koel Mallick: টলিপাড়ায় ফের খুশির খবর৷ দ্বিতীয়বার মা হলেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের সেই সুখবর ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছে অভিনেত্রী৷

দ্বিতীয়বার মা হলেন কোয়েল

কলকাতা: টলিপাড়ায় ফের খুশির খবর৷ দ্বিতীয়বার মা হলেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের সেই সুখবর ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছে অভিনেত্রী৷ তারপর থেকেই শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷

ছেলে হল না মেয়ে, সে খবর জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ তবে রাখঢাক না করে সকলকে জানিয়ে দিয়েছেন নায়িকা৷ মেয়ের মা হলেন অভিনেত্রী৷ ১৪ ডিসেম্বর সকালেই তিন থেকে চার হলেন কোয়েল মল্লিক৷

আরও পড়ুন-শুক্র-শনির মহামিলনে তোলপাড় হবে বিশ্ব ব্রহ্মাণ্ড! টাকার খনিতে ৫ রাশি, অঢেল ধন-সম্পত্তি, লাগবে লটারি, শনির কৃপায় খুলবে বন্ধ ভাগ্য

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি কার্ড পোস্ট করে সুখবর দিয়েছেন নায়িকা৷ পোস্টে লিখেছেন- ‘আমরা আমাদের মেয়েকে পেয়ে ধন্য’৷ অভিনেত্রীর এই পোস্টে শুভেচ্ছা ও ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা৷

আরও পড়ুন-অসহ্য নরকযন্ত্রণা! প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে ৪ সন্তানের বাবার সঙ্গেই …! বিয়ে না করেই মা হন নায়িকা, সেই মেয়ে এখন বলিউড কাঁপাচ্ছে, চিনতে পারলেন?

এই মুহূর্তে অভিনেত্রীর প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ মহালায়ার দিনেই নতুথ সদস্য আসার খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী৷ বর্ষশেষেই আবারও বড় সুখবর দিলেন নায়িকা৷

বাংলা খবর/ খবর/বিনোদন/

Koel Mallick: দ্বিতীয়বার মা হলেন কোয়েল, কোলে এল ফুটফুটে সন্তান, ছেলে হল না মেয়ে! ছবি ভাইরাল





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর