বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

দ্বিতীয় প্রান্তিকে ভারতের জিডিপি প্রবৃদ্ধি ২০.১%

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ৩১৮ সময় দেখুন
দ্বিতীয় প্রান্তিকে ভারতের জিডিপি প্রবৃদ্ধি ২০.১%


আন্তর্জাতিক ডেস্ক

ভারতে করোনাভাইরাস মহামারিতে মুখ থুবড়ে পড়া অর্থনীতি উঠে দাঁড়াতে শুরু করেছে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) গত বছরের একই সময়ের তুলনায় ভারতে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি বেড়েছে ২০.১ শতাংশ। গত বছর একই সময়ে ভারতের জিডিপি সংকোচিত হয়েছিল ২৪.৪ শতাংশ। মঙ্গলবার (৩১ আগস্ট) ভারত সরকার এ তথ্য প্রকাশ করেছে।

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে এ উত্থান ২০১১-১২ সালের পর বিশ্বের বৃহৎ অর্থনীতির মধ্যে দ্রুততম। তবে এমন উত্থানের পরও মহামারি পূর্ববর্তী অবস্থায় ফিরে যেতে পারেনি ভারতের অর্থনীতি। ২০১৯-২০ সালের প্রথম প্রান্তিকে ভারতের জিডিপির আকার ছিল ৩৫ লাখ ৬৬ হাজার কোটি রুপি। চলতি প্রান্তিকে জিডিপির আকার দাঁড়িয়েছে ৩২ লাখ ৩৮ হাজার কোটি রুপি।

তবে মঙ্গলবার ভারত কর্তৃপক্ষের প্রকাশিত এ পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে করোনার দ্বিতীয় ঢেউ অর্থনীতিতে তেমন প্রভাব ফেলেনি। যদিও তৃতীয় প্রান্তিকে এর প্রতিফলন ঘটতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

চলতি বছরের দ্বিতীয়  প্রান্তিকে সবচেয়ে বেশি উত্থান ঘটেছে দেশটির অবকাঠামো নির্মাণ খাতে। এ খাতে ৬৮.৩ শতাংশ উল্লম্ফন সার্বিক জিডিপি প্রবৃদ্ধিতে বড় প্রভাবক হিসেবে কাজ করেছে। উল্লেখ্য যে, গত বছরের একই সময়ে এ খাতের সংকোচন হয়েছিল ৪৯.৫ শতাংশ। এছাড়া ভারতের কারখানাজাত পণ্য উৎপাদন খাতে প্রবৃদ্ধি হয়েছে ৪৯.৬ শতাংশ, যা গত বছরের একই প্রান্তিকে সংকোচিত হয়েছিল ৩৬ শতাংশ।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর