রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

ধানমন্ডিতে ছাত্রদলের মিছিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১৩১ সময় দেখুন
ধানমন্ডিতে ছাত্রদলের মিছিল


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: এগারো দফা অবরোধের প্রথম দিন রাজধানীতে মিছিল করেছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৮টায় ধানমন্ডির জিগাতলা থেকে এ মিছিল শুরু হয়। শেষ হয় ঢাকা সিটি কলেজের সামনে এসে।

মিছিল থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে স্লোগান দেন ছাত্রদলের নেতা-কর্মীরা।

এসময় তারা খালেদা জিয়াসহ বিএনপির কারাবন্দি নেতাদের নিঃশর্ত মুক্তি চান।

১০/১৫ মিনিট স্থায়ী এ ঝটিকা মিছিল পুলিশ আসার আগেই শেষ হয়। মিছিলে অংশ নেওয়া বেশিরভাগ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও মিরপুর বাংলা কলেজের শিক্ষার্থী।

মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আকতারুজ্জামান আক্তার, নাছির উদ্দিন নাছির, যুগ্ম সম্পাদক রিয়াদ রহমান, মনজুরুল আলম রিয়াদ, রেহানা আক্তার শিরিন, সহ সাধারণ সম্পাদক আহি আহমেদ জুবায়ের, জুয়েল হাসান, সাংস্কৃতিক সম্পাদক ফারুক হোসেন, কেন্দ্রীয় সদস্য মো. সাহেদ হাসানসহ অনেকে।

সারাবাংলা/এজেড/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর