সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

নওগাঁয় আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে শোকজ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ২৫৯ সময় দেখুন
নওগাঁয় আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে শোকজ


নওগাঁ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনের বিএনপির প্রার্থী ডা. ইকরামুল বারী টিপুকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) এ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান নওগাঁর সিভিল জজ আদালতের (আত্রাই) বিচারক মো. শিমুল সরকার এই নোটিশ দেন।

নির্বাচনে প্রার্থী হিসেবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ১৪ জানুয়ারি নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে হাজির হয়ে তাকে লিখিতভাবে ব্যাখ্যা জানাতে বলা হয়েছে।

কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, ইকরামুল বারী নওগাঁ-৪ আসনে বিএনপির প্রার্থী। নির্বাচনি অনুসন্ধানী কমিটির কাছে আসা ভিডিওতে দেখা যায়, মঙ্গলবার (৫ জানুয়ারি) নওগাঁ-৪ আসনের নির্বাচনি এলাকার কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া মাহফিল ও শোক সভা ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে ইকরামুল বারী ধানের শীষের পক্ষে ভোট চান।

এ ছাড়া অপর একটি ফেরিফাইড ফেইসবুক প্রোফাইলে মঙ্গলবার (৫ জানুয়ারি) বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। নির্বাচনে প্রার্থী হিসেবে তার এসব কার্যকলাপ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৩ ও বিধি ১৮ এর লঙ্ঘন বলে প্রতীয়মান হয়।

নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ইকরামুল বারীর কাছ থেকে লিখিত জবাব চেয়ে নোটিশে উল্লেখ করা হয়, ‘নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের দায়ে আপনার (ইকরামুল বারী) বিরুদ্ধে নির্বাচন কমিশনে কেন প্রতিবেদন করা হবে না কিংবা অপরাধ আমলে নিয়ে কেন বিচারকার্য সম্পন্ন করা হবে না- সে বিষয়ে আগামী ১৪ জানুয়ারি সকাল ১১টা ৩০ মিনিটে নওগাঁর সিভিল জজ আদালতের বিচারক মো. শিমুল সরকারের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ করা হলো।

এ বিষয়ে নওগাঁ-৪ (মান্দা) আসনের বিএনপির প্রার্থী ডা. ইকরামুল বারী বলেন, ‘মঙ্গলবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষ্যে তার রুহের মাগফিরাত কামনায় উপজেলার কয়াপাড়া-কামারকুড়ি উচ্চ বিদ্যালয়ে দোয়া ও শোক সভার আয়োজন ছিল। সেই সভায় আমি উপস্থিত ছিলাম। সেখানে বক্তব্য দিতে গিয়ে ভুলে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ফেলেছি। এ ছাড়া আমার ফেসবুকে যেসব ভিডিও আদালতের দৃষ্টিগোচর হয়েছিল সেগুলো তফসিল ঘোষণার আগের ভিডিও।‘





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর