রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মেধাবীদের ল্যাপটপ-ট্যাব পুরস্কার, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়ে প্রবাহের সমাপনী অনুষ্ঠান মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বে নিহত ১ যুব সমাজকে বাঁচাতে মিলনপুরে মাদকবিরোধী সমাবেশ স্বাভাবিক জীবনে ফিরতে চায় শিশু মাসুদ, চিকিৎসার জন্য সহায়তার আবেদন খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন আবদুল্লাহ আল আজিজ জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বললেন-রাকসু’র সংস্কৃতি সম্পাদক যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী অনভিবাসী ভিসাধারীদের উদ্দেশে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা ‘Can’t believe it’: Ex-England captain stunned by Vaibhav Sooryavanshi snub | Cricket News মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা Khushbu Sundar Gets Emotional As Daughter Avantika Marries Shravan Sreenivasan: ‘Eyes Are Still Moist’ | Tamil Cinema News

নতুন বাংলাদেশের ইশতেহার হবে পথপ্রদর্শক: আখতার হোসেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৩৭৫ সময় দেখুন


ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ‘নতুন বাংলাদেশের যে ইশতেহার আজ ঘোষণা করা হবে, সেটিই হবে আগামী দিনের পথপ্রদর্শক। এই ইশতেহার অনুসরণ করেই আমরা প্রতিটি সংকটের সমাধানের পথ খুঁজে নেব।”

রোববার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়তে চাই, যেখানে জনগণের প্রতি রাষ্ট্রের জবাবদিহিতা থাকবে। ২৪ দফার এই ইশতেহারের মধ্য দিয়ে যে দেশ পুনর্গঠিত হচ্ছে, সেই দেশে যদি আবার কোন আঘাত আসে, তাহলে নতুন প্রজন্ম সম্মিলিতভাবে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।’

আখতার হোসেন আরও বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, সাঁওতাল, চাকমাসহ কোনো জাতিগোষ্ঠীর সাথেই বৈষম্য থাকবে না। সব ধর্ম ও জাতিসত্ত্বার মানুষকে নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই।’

তিনি ‘জুলাই সনদ’-কে আইনি স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে বলেন, ‘২০২৪ সালের আন্দোলনের ফসল হিসেবে যে ‘জুলাই সনদ’ রচিত হবে, সেটিকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। একই সঙ্গে ‘জুলাই ঘোষণা’ প্রণয়ন করে তা আইনগতভাবে কার্যকর করতে হবে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom