রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

নতুন সংসদেও শক্ত ভূমিকায় থাকবে জাপা: জিএম কাদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ১১৫ সময় দেখুন
নতুন সংসদেও শক্ত ভূমিকায় থাকবে জাপা: জিএম কাদের


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: গত সংসদে জাতীয় পার্টির (জাপা) যে শক্ত ভূমিকা ছিল, তা নতুন সংসদেও থাকবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের।

বুধবার (১০ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। জিএম কাদের বলেন, গত সংসদে জাতীয় পার্টি বিরোধীদল ছিল। এবারও বিরোধীদলে থাকব। সংবিধান তাই বলে।

নির্বাচনে ভোট গণনাসহ নানা ধরনের অনিয়ম হয়েছে বলেও মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, এবারের নির্বাচন সঠিকভাবে হয়নি।

নির্বাচনে জয়লাভের অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনে জয়লাভের অনুভূতি আনন্দেরই হয়। জনগণের সেবা করব। জাতীয় সংসদে জনগণের জন্য কথা বলব।

আপনারা শপথ নিচ্ছেন অপরদিকে দলীয় কার্যালয় আপনাদের নেতৃত্বের ব্যর্থতার অভিযোগ এনে বিক্ষোভ করছে দলীয় নেতা-কর্মীরা— এ ব্যাপারে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, জাতীয় পার্টির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য আগেও ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে। আমাদের নেতৃত্বে কোনো ব্যর্থতা ছিল না। যা করা হচ্ছে সেগুলো কোনো অপশক্তির হস্তক্ষেপে হচ্ছে।

জাতীয় পার্টির ভরাডুবির কারণ জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন সঠিকভাবে হয়নি। বিভিন্ন জায়গায় অনিয়ম হয়েছে।

সারাবাংলা/এএইচএইচ/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর