সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

নতুন হাতিয়া গড়তে চাই: হান্নান মাসউদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৬ সময় দেখুন
নতুন হাতিয়া গড়তে চাই: হান্নান মাসউদ


নোয়াখালী: জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম-মূখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, ‘বিএনপি-জামায়াত-এনসিপি-গণঅধিকারসহ যত দল আছে এবং যারা হাতিয়াতে আছে, তাদের সবাইকে বলছি, আপনারা ঐক্যবদ্ধ হোন। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দ্বীপ হাতিয়াকে বাঁচাই।’

বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৫টায় নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের আফাজিয়া বাজারে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

মাসউদ বলেন, ‘আমরা হাতিয়ার লোকজন সবাই ঐক্যবদ্ধ হয়ে এ দ্বীপকে ভূমিদস্যুদের হাত থেকে, জলদস্যুদের হাত থেকে, নদী ভাঙন থেকে বাঁচাবো। তাই আমি দল-মত নির্বিশেষে সকলকে আহ্বান জানাব, আসেন আমরা সবাই মিলে যাই, সবাই ঐক্যবদ্ধ হয়ে হাতিয়াকে বদলাই। হাতিয়াকে বাঁচাতে হলে দলে দলে লড়াই করা যাবে না, মারামারি হানাহানি করা যাবে না। হাতিয়ার মানুষ যদি নিজেদের মধ্যে আরেকবার সংঘাতে জড়ায় তাহলে হাতিয়ার মানুষের মুক্তি আর মিলবে না।’

তিনি আরও বলেন, ‘আমি আজ এখানে কোনো নির্বাচনি জনসভা করতে আসিনি। যদিও আমাকে আমার দল থেকে নির্বাচন করার জন্য মনোনয়ন দিয়ে শাপলাকলি দেওয়া হয়েছে। কিন্তু আমি বলব হাতিয়ার মানুষ না চাইলে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না। হাতিয়ার মানুষ চাইলে আমি নির্বাচনে অংশগ্রহণ করবো। হাতিয়ার উন্নয়নের স্বার্থে আমরা কোনো দলের বিরুদ্ধে বলবো না, তাই দলবল নির্বিশেষে আমরা সবাইকে নিয়ে নতুন হাতিয়া গড়তে চাই।’

এদিকে এই পথসভাকে কেন্দ্র করে দুপুর থেকে দ্বীপের বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে আফাজিয়া ঘাটে আসতে থাকে লোকজন। পথসভায় এনসিপির কেন্দ্রীয় ও উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর