বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

নাটোর-৪ আসনের এমপি অধ্যাপক আবদুল কুদ্দুস মারা গেছেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১২৭ সময় দেখুন
নাটোর-৪ আসনের এমপি অধ্যাপক আবদুল কুদ্দুস মারা গেছেন


রাজু দে, নাটোর প্রতিনিধি ::

নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য বঙ্গবন্ধুর সহচর বীরমুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস মারা গেছেন (ইন্না লিল্লাহি … … রাজিউন)।

আজ বুধবার (৩০ আগস্ট) সকাল ৭টা ২২ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৭ বছর।

তার ব্যক্তিগত সহকারী ইব্রাহীম বিষয়টি নিশ্চিত করে জানান, শ্বাসকষ্টজনিত কারণে সাংসদ আব্দুল কুদ্দুসকে শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেয়া হয়। হাসপাতালে ভর্তি করার পর অক্সিজেনের মাত্রা কমতে থাকায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউতে) নেয়া হয়। শনিবার রাত থেকে সেখানেই রাখা হয়েছিল তাকে। সেখানেই আজ (বুধবার) সকালে তার মৃত্যু হয়।

আবদুল কুদ্দুস পঞ্চম, সপ্তম, নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সপ্তম সংসদে তিনি মৎস্য ও পশু সম্পদ প্রতিমন্ত্রীর দ্বায়িত্ব পালন করেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর