রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

নানা প্রতিশ্রুতির নির্বাচনি প্রচারে এ কে আজাদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ২৬৪ সময় দেখুন
নানা প্রতিশ্রুতির নির্বাচনি প্রচারে এ কে আজাদ


ফরিদপুর: ফরিদপুরে বেকারদের চাকুরির সুযোগ সৃষ্টি করে বেকারত্ব দূরীকরণ ও জেলার চিকিৎসাসেবার উন্নতিকরণে হাসপাতালগুলোকে আধুনিকীকরণ এবং সড়কের বেহাল দশার উন্নয়নসহ বেশ কিছু পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছেন ফরিদপুর-৩ আসনের সম্ভাব্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এ কে আজাদ। তবে সমাজের বিশৃঙ্খলা ও নিরব চাঁদাবাজির বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

রোববার (১৯ অক্টোবর) সকালে জেলার কৃষ্ণনগর ইউনিয়নের মল্লিকপুর বাজার, জাফর বাজারসহ বেশকিছু হাটবাজারে জনসংযোগের সময় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমি নির্বাচনে অংশ নেব কি না, সেই সিদ্ধান্ত নেবে ফরিদপুরের জনগণ। তবে উন্নয়নের ধারাবাহিকতায় ফরিদপুরের মানুষের জন্য কাজ করার ইচ্ছা রয়েছে।’

এছাড়া বেকারত্ব দূরীকরণে বিনা পয়সায় তার ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ নেওয়ারও আহ্বান জানান তিনি। এ সময় যারা প্রশিক্ষণ নেবেন তাদের আসা যাওয়ারও খরচ বহন ও চাকরিরও নিশ্চয়তা দেন হামীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ।

ফরিদপুর-৩ আসনের ভোটের লড়াইয়ে সামিল হতে একে আজাদ ছাড়াও বিএনপি ও জামায়াতের একাধিক সম্ভাব্য প্রার্থী উঠান বৈঠকসহ গণসংযোগ করছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর