রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

নারায়ণগঞ্জে বিএনপির সঙ্গে সংঘর্ষ, পুলিশসহ আহত ৩

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১১৭ সময় দেখুন
নারায়ণগঞ্জে বিএনপির সঙ্গে সংঘর্ষ, পুলিশসহ আহত ৩


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: নারায়ণগঞ্জ আড়াইহাজারের পাঁচরুখি এলাকায় বিএনপির অবরোধ চলাকালে লাঠির আঘাতে পুলিশ সদস্যসহ দুই আওয়ামী লীগ নেতা আহত হয়েছেন। পুলিশের সঙ্গে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় তারা আহত হন।

মঙ্গলবার (৩১অক্টোবর) সকাল সারে ১০টার দিকে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। আহতরা হলেন— আড়াইহাজার থানার কনস্টেবল নুরুল হক (৫০)। আড়াইাজার থানার সালতাগ্রাম ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল মোল্লা (৪৫) ও সালতা ইউনিয়নের তাঁতী লীগের সভাপতি আল আমিন মোল্লা (৪০)।

ওই পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে আসা আরেক পুলিশ সদস্য আমিনুর রহমান জানান, আহত নুরুল হক আড়াইহাজার থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। সকালে আড়াইহাজার পাঁচরুখি এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ডাকা আবোধের ডিউটি করছিলেন নুরুল হকসহ পুলিশ সদস্যরা। এসময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। তখন নুরুল হকসহ আরও একজনের মাথায় লাঠির আঘাত লাগে। এতে মাথা ফেটে যায়। আহত দু’জনকে নারায়ণগঞ্জ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

আহত আলআমিন বলেন, ‘আজ সকালে পাঁচরুখি এলাকায় বিএনপির নেতা-কর্মীরা গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় এবং রাস্তা বন্ধ করে টায়ারে আগুন দেয়। এসময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। আমরাও পুলিশের সঙ্গে এক হয়ে তাদের ধাওয়া দেই। সেখান থেকে নাজমুলের মাথায় লাঠি দিয়ে আঘাত করে এবং আমার পায়ে আঘাত লাগে।’

ঢামেক হাসপাতালের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাসুদ জানান, আড়াইহাজার থেকে এক পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়ে হাসপাতালে এসেছেন। এর মধ্যে পুলিশ সদস্যে মাথায় ও ডান হাতে আঘাত পেয়েছেন। আর নাজমুলের মাথায় ও আলআমিনের পায়ে আঘাত পেয়েছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

সারাবাংলা/এসএসআর/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর