বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

‘নিউটন-পিথাগোরাস সব মিথ্যা’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ১৮৫ সময় দেখুন
‘নিউটন-পিথাগোরাস সব মিথ্যা’


ভারতের কর্ণাটক রাজ্যে বিজেপি’র জাতীয় শিক্ষানীতি প্রণয়ন সুপারিশ কমিটি সংক্রান্ত টাস্কফোর্সের চেয়ারম্যান মদন গোপাল বলেছেন, মাধ্যাকর্ষণ এবং পিথাগোরাসের উপপাদ্যের শিকড় রয়েছে বৈদিক অংকে! এ নিয়ে গুগলেও অনেক তথ্য আছে। পিথাগোরাসের উপপাদ্য এবং নিউটনের মাধ্যকর্ষণ তত্ত্বের ভিত্তি নেই বলেও দাবি করেছেন তিনি।

সোমবার (১১ জুলাই) কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, নতুন শিক্ষানীতি অনুযায়ী তিন ভাষায় (ইংরেজি, স্থানীয় ভাষা এবং সংস্কৃত) শিক্ষা দিতে হবে। অর্থনীতিতে কৌটিল্যের অর্থশাস্ত্র, মহাভারতের শান্তিপর্ব এবং প্রাচীন ভারতের হিসাব পরীক্ষা পদ্ধতি, জীববিজ্ঞানে ত্রিদোষ তত্ত্ব, ভূগোলে পৌরাণিক আমলের ভূগোল পড়ানোর সুপারিশ করা হয়েছে।

এদিকে, মোদির সরকার ক্ষমতায় আসার পরেই অভিযোগ উঠতে শুরু করেছিল শুধু স্বাধীন-স্বতন্ত্র প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করা নয়; একইসঙ্গে শিক্ষাসহ সবক্ষেত্রে চূড়ান্ত বর্ণবাদী পরিকল্পনা করা হচ্ছে। মোদি দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হওয়ার পরে সেই পরিকল্পনা গতি বেড়েছে। এবার জাতীয় শিক্ষানীতিতে পাঠ্যপুস্তকে ব্যাপক রদবদলের নানা প্রস্তাব সেই আশঙ্কাই বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ফলে শিক্ষাবিদরা শঙ্কায় রয়েছেন বলে জানাচ্ছে আনন্দবাজার পত্রিকা।

ভারতের শিক্ষাবিদদের অনেকেই বলছেন, শিক্ষা জাতির মেরুদণ্ড গড়ে তোলে। মোদি সরকার সেই মেরুদণ্ডই ভেঙে দিতে মরিয়া। সে কারণেই নতুন করে ইতিহাস লেখার হুঙ্কার ছাড়েন মোদি মন্ত্রিসভার ‘নম্বর-টু’ অমিত শাহ। কর্ণাটকেই স্কুলপাঠ্যে গান্ধী, আম্বেদকর, নেহেরুর লেখা সরিয়ে ঠাঁই পায় আরএসএসের প্রতিষ্ঠাতা হেডগেওয়ার, হিন্দুত্ববাদী নেতা বিনায়ক সাভারকরের লেখা।

এদিকে, কোনো সমালোচনাই আমলে নিচ্ছে না বিজেপির সেই টাস্কফোর্স। তাদের দাবি, সবই বৈদিক গ্রন্থে আছে।

The post ‘নিউটন-পিথাগোরাস সব মিথ্যা’ appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর