বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

নিখোঁজ সেই শিশুর খোঁজে ফের অভিযান শুরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ২৬৫ সময় দেখুন
নিখোঁজ সেই শিশুর খোঁজে ফের অভিযান শুরু


ডেস্ক রিপোর্ট:: চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় নালা থেকে খেলনা তুলতে গিয়ে নিখোঁজ কামাল (১০) নামের শিশুটির এখনও খোঁজ পাওয়া যায়নি। কামালের খোঁজে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের তিনটি টিম।

আজ (বুধবার) চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, ‘আজও আমাদের উদ্ধার অভিযান চলছে। আজ আমরা ষোলশহর ও আশপাশের এলাকায় অভিযান চালাচ্ছি। এখনতো লাশ ভেসে ওঠার অপেক্ষায় আছি। কারণ মঙ্গলবার রাত সাড়ে ১০টা পর্যন্ত তল্লাশি চালিয়েছি, কোথাও পায়নি। এখন খাল-নালাগুলো দেখতেছি কোথাও ভেসে ওঠে কি না।’

তিনি বলেন, সাধারণত পানিতে কেউ পরলে ২৪ ঘণ্টার মধ্যে ভেসে ওঠে। তাই ধারণা করছি ভেসে উঠবে বা ভেসে উঠে ময়লায় কোথাও আটকে আছে। আমাদের ডুবুরি দল, রেসকিউ টিম ও বায়েজিদ ফায়ার স্টেশনের সদস্যরা কামালের খোঁজে অভিযান চালিয়ে যাচ্ছে। কামালের সন্ধান না পাওয়া পর্যন্ত অভিযান চলবে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, সোমবার বিকেল ৪টার দিকে নালা থেকে খেলনা তুলতে গিয়ে পানির স্রোতে নিখোঁজ হয়ে যায় কামাল। সোমবার পড়ে গেলেও পরিবার থেকে বিষয়টি মঙ্গলবার ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। এরপর গতকাল মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েছে ফায়ার সার্ভিস।

উল্লেখ,গত ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে বাদামতলী এলাকায় নালায় পড়ে মারা যান সেহরিন মাহমুদ সাদিয়া নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। এর আগে, গত ২৫ আগস্ট ভারি বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হলে মুরাদপুর এলাকায় নালায় পড়ে তলিয়ে যান সালেহ আহমদ নামের এক সবজি ব্যবসায়ী। যার খোঁজ এখনো পাওয়া যায়নি। চলতি বছরের ৩০ জুনও ষোলশহর চশমা হিল এলাকায় খালে পড়ে যায় একটি অটোরিকশা। স্রোত থাকায় খালে তলিয়ে মারা যান চালক সুলতান (৩৫) ও খাদিজা বেগম (৬৫)।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর