বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ও জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে : মির্জা ফখরুল ইরানের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ’ আলোচনার দাবি ট্রাম্পের, যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু Sarvesh Kushare scripts history, becomes first Indian to win silver in men’s high jump in Commonwealth Games | Commonwealth Games News চট্টগ্রামে এআই ব্যবহার করে নকল, এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার Top Ent News, July 27: Ram Kapoor Helped His Father Plan His Death; Delhi HC Orders Kala Hiran Teaser Removal | Bollywood News জুলাইয়ের সম্মিলিত চেতনা রাজনৈতিক ইতিহাসের মূল্যবান সম্পদ: রিজভী ভূঞাপুরে দেড় শতাধিক অবৈধ চায়না জাল জব্দ করে তা জন সম্মুখনে আগুনে পুড়িয়ে ধ্বংস ছাত্রকে মারধর করলো জুয়াড়ি ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪৬ জবির পরিবহন ব্যবস্থায় চালু হচ্ছে জিপিএস ট্র্যাকিং সিস্টেম

নিবন্ধন পেয়েই গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানাল ইনসানিয়াত বিপ্লব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১০ মে, ২০২৩
  • ৮৮ সময় দেখুন
নিবন্ধন পেয়েই গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানাল ইনসানিয়াত বিপ্লব


গোলাম সামদানী, স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং প্রশ্নবিহীন নির্বাচনের দাবি জানিয়েছে সদ্য ইসির নিবন্ধন পাওয়া দল ‘ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ’।

বুধবার (১০ মে) দলটির মহাসচিব রায়হান রাহবার সারাবাংলা’র সঙ্গে আলাপকালে এ দাবি জানান। কথা বলেন ইসির নিবন্ধন, নির্বাচন, দলের আগামীর ভাবনাসহ বিভিন্ন বিষয় নিয়ে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে রায়হান রাহবার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যেন কোনভাবেই প্রশ্নবিদ্ধ না হয় এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, নতুন রাজনৈতিক দল হিসাবে এটাই আমাদের প্রত্যাশা।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। কারণ রাজনৈতিক দলের নিবন্ধন নেওয়া হয়েছে নির্বাচন করার জন্য। সুতরাং নির্বাচন না করার কোন সুযোগ নেই। আমরা চাই দেশের সব রাজনৈতিক দল অংশগ্রহণ করুক। আমাদের দাবি সবার অংশ গ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন। যেন কেউ নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তুলতে না পারে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো জোটে যাবেন কিনা? এমন প্রশ্নের জবাবে ‘ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ’-এর মহাসচিব বলেন, জোটে যাব নাকি এককভাবে নির্বাচন করব। সেটা সিদ্ধান্ত নেবে দলের নীতিনির্ধারকেরা।

তত্ত্বাবধায়ক বা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চান কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এই ধরনের কিছু চায় না। আমরা চাই যেভাবেই নির্বাচন হোক না কেন, সেটি যেন সবার কাছে গ্রহণযোগ্য হয়। ভোটাররা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তা নিশ্চিত করতে হবে।

দলের নিবন্ধন পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমরা ২০১৭ সালে নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম। কিন্তু আমাদের নিবন্ধন দেওয়া হয়নি। তখন আমাদের দলসহ আরও ৭৬টি রাজনৈতিক দল ইসির নিবন্ধনের জন্য আবেদন করেছিল। কিন্তু কোন দলকেই কমিশন নিবন্ধন দেয়নি। এর প্রতিবাদে আমরা হাইকোর্টে রিট দায়ের করি। আদালত আমাদের পক্ষে রায় দেয়, তারপর ইসি আপিল করে। সর্বশেষ গত ২২ জানুয়ারি আপিল বিভাগও আমাদের পক্ষে রায় বহাল রাখে। ফলে নির্বাচন কমিশন আদালতের নির্দেশে গতকাল ৯ মে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ কে রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন দেয়। আমাদের দলের প্রতীক আপেল এবং রাজনৈতিক কার্যালয় রাজধানীর গুলশান-১।

ইনসানিয়াত বিপ্লব একটি মানবিক রাজনৈতিক দল উল্লেখ করে রায়হান রাহবার বলেন, মানবিক দল হিসেবে আমরা ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষের মানবিক অধিকার নিয়ে কাজ করব। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা ৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করি। আমি নিজে নারায়ণগঞ্জ থেকে আপেল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছি।

তিনি বলেন, আমাদের দলের সভাপতির নাম আল্লামা ইমাম হায়াত। আর দলের প্রধান উপদেষ্টা ২০২০ সালে একুশে পদক প্রাপ্ত হাফেজ কারী আল্লামা সৈয়দ মোহাম্মদ ছাইফুর রহমান নিজামী শাহ। আমাদের দলের সভাপতি ও মহাসচিব দুইজনের বাড়ি চট্রগ্রামের মীরসরাইয়ে।

তিনি আরও বলেন, আমাদের দলের সভাপতি একজন শিক্ষক, যার পারিবারিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আর আমি (মহাসচিব) একজন প্রকৌশলী। আমার ল্যান্ড (ভূমি) বিজনেস (ব্যবসা) রয়েছে।

আগামী নির্বাচনে ৩০০ আসনে মনোনয়ন দেবেন কিনা এমন প্রশ্নের জবাবে রায়হান রাহবার বলেন, আমরা নতুন দল, আমাদের এতো বেশি সক্ষমতা নেই।

উল্লেখ্য, গত ৯ মে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ। উচ্চ আদালতের আদেশে দলটি নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। দলটির নিবন্ধন নম্বর ৪৬, প্রতীক আপেল। নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

ইসির প্রজ্ঞাপনে বলা হয়েছে- রিট পিটিশনের (১২৭৩৭ / ২০১৮) গত ২০১৯ সালের ১১ এপ্রিলের হাইকোর্ট বিভাগের রায় ও আদেশ এবং Civil Petition for leave to Appeal No. 2233 of 2019 এর উপর আপিল বিভাগের রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে The Representation of the People Order, 1972 (PO No. 155 of 1972 ) এর Chapter VIA এর বিধান অনুযায়ী বাড়ি-০২ (দ্বিতীয় তলা), রোড-১৬/এ-২৩/সি, গুলশান-১, ঢাকা-১২১২ এ অবস্থিত ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ-কে পুনরাদেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন করেছে। ওই দলের জন্য “আপেল” প্রতীক সংরক্ষণ করা হয়েছে। দলটির নিবন্ধন নং-০৪৬।

সারাবাংলা/জিএস/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom