রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

নির্বাচনি এলাকার খোঁজখবর নিতে গোপালগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ১২৮ সময় দেখুন
নির্বাচনি এলাকার খোঁজখবর নিতে গোপালগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুই দিনের সফরে নিজের নির্বাচনি এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া-টুঙ্গিপাড়া যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য শেখ হাসিনা। টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা এই আসনের অন্তর্গত।

শনিবার (১ জুলাই) সকাল ৮টায় সরকারি বাসভবন গণভবন থেকে সড়ক পথে প্রধানমন্ত্রী কোটালীপাড়ার উদ্দেশে রওনা দেবেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইংস থেকে পাঠানো সফরসূচিতে জানা যায়, সকাল ১১টায় কোটালীপাড়া পৌঁছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

দুপুর দুইটার দিকে তিনি কোটালীপাড়া থেকে পিতৃভূমি টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করবেন। সেখানে পৌঁছে ২টা ৪৫ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। পরে তিনি পবিত্র ফাতিহা পাঠ করে বঙ্গবন্ধু ও ৭৫-এর ১৫ আগস্টের শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেবেন। শনিবার রাতে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে অবস্থান করবেন।

সফরের দ্বিতীয় দিন রোববার (২ জুলাই) সকাল ৯টায় তিনি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। পরে বিকাল ৩টায় তিনি সড়ক পথেই ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে প্রধানমন্ত্রী সড়ক পথেই টুঙ্গিপাড়া যাওয়া আসা করছেন। এবারও পদ্মা সেতু হয়ে সড়ক পথে নিজ এলাকায় সফর করবেন প্রধানমন্ত্রী।

সারাবাংলা/এনআর/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর