বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

নির্বাচনি ব্যবস্থা নিয়ে সন্দেহ ছড়ানোয় ভোটে নিষিদ্ধ বলসোনারো

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ১০২ সময় দেখুন
নির্বাচনি ব্যবস্থা নিয়ে সন্দেহ ছড়ানোয় ভোটে নিষিদ্ধ বলসোনারো


আন্তর্জাতিক ডেস্ক

ব্রাজিলের অতি-ডানপন্থী প্রাক্তন প্রেসিডেন্ট জেইর বলসোনারোকে ৮ বছর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অযোগ্য ঘোষণা করেছে সেদেশের নির্বাচনি আদালত। গত প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতার অপব্যবহার এবং দেশের ইলেকট্রনিক ভোটিং সিস্টেম (ইভিএম) নিয়ে ভিত্তিহীন সন্দেহ প্রকাশ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় এমন রায় আদালতের।

অভিযোগে বলা হয়, ২০২২ সালের ১৮ জুলাই রাজধানী ব্রাসিলিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদে বিদেশি রাষ্ট্রদূতদের ডেকে বলসোনারো বলার চেষ্টা করেছেন যে, ব্রাজিলের ইলেকট্রনিক ভোটিং সিস্টেম হ্যাক করে বড় আকারের জালিয়াতি সম্ভব। তিনি ওই বৈঠকে বিদেশি রাষ্ট্রদূতদের কাছে ব্রাজিলের নির্বাচনি ব্যবস্থা নিয়ে অভিযোগ করেন। এতে ব্রাজিলের গণতন্ত্র ক্ষুণ্ণ হয়েছে।

ওই নির্বাচনে অল্প ব্যবধানে লুইজ ইনাসিউ লুলা দা সিলভার কাছে হেরে যান বলসোনারো। লুলা ডি সিলভার কাছে ক্ষমতা হস্তান্তরের পরপর দেশ ছাড়েন বলসোনারো।

৬৮ বছর বয়সী প্রাক্তন প্রেসিডেন্টের বিপক্ষে নির্বাচনি আদালতের সাতজন বিচারকের মধ্যে চারজন ভোট দিয়েছেন। একজন বিচারক বলসোনারোর পক্ষে এবং অপর দুইজন এখনও ভোট দেননি। বলসোনারোর আইনজীবীরা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে ধারনা করা হচ্ছে।

ব্রাজিলের বিচারপতি কার্মেন লুসিয়া এই অভিযোগ সম্পর্কে বলেন, সভাটি হয়েছিল বলে প্রমাণ পাওয়া গেছে। এটি ডেকেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর