রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘নির্বাচনের নামে সরকার হাজার কোটি টাকা অপচয় করছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৩০ সময় দেখুন
‘নির্বাচনের নামে সরকার হাজার কোটি টাকা অপচয় করছে’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, এ দেশে আর কোনো একতরফা নির্বাচন হবে না। দেশের জনগণ এ নির্বাচনকে না বলে দিয়েছে। অথচ, নির্বাচনের নামে সরকার রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা অপচয় করছে। রাষ্ট্রের টাকা অপচয়ের হিসেব একদিন এ সরকারকে দিতে হবে।

রোববার (৩ ডিসেম্বর) দুপুরে পল্টনে নবম দফা অবরোধের প্রথম মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর মোড় ঘুরে পল্টন মোড়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘এরা যেমন জনগণের ভোট ডাকাতি করে ক্ষমতায় আছে, তেমনি বন্দুকের নল ঠেকিয়ে বিরোধী দলের কিছু নেতাকে একতরফা নির্বাচনে অংশ নেওয়াতে বাধ্য করছে। কিন্তু, কোনো কিছুতেই এ সরকার রক্ষা পাবে না। এখন প্রয়োজন সবাইকে ঐক্যবদ্ধ হওয়া।’

মিছিলে অংশ নেন এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মো. ফায়েকুজ্জামান, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শিল্পী, গণদলের চেয়ারম্যান এ.টি.এম. গোলাম মাওলা চৌধুরী ও ভাইস—চেয়ারম্যান শাহ আলম হাওলাদার, এনডিপি চেয়ারম্যান ক্বারী আবু তাহের ও মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ ন্যাপ এর চেয়ারম্যান এম.এন. শাওন সাদেকী ও মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক, ন্যাশনাল পিপলস পার্টি—এনপিপির প্রেসিডিয়াম সদস্য নবী চৌধুরী, ঢাকা মহানগর নেতা নজরুল ইসলামসহ অনান্যরা।

সারাবাংলা/এজেড/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর