রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

নির্বাচনের সময় এআইয়ের অপব্যবহার রোধে সমন্বিত সেল করা হবে: সিইসি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২২০ সময় দেখুন
নির্বাচনের সময় এআইয়ের অপব্যবহার রোধে সমন্বিত সেল করা হবে: সিইসি


‎ঢাকা: নির্বাচনের সময় এআইয়ের অপব্যবহার রোধে সমন্বিত সেল করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

‎মঙ্গলবার (২১ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইন্সটিটিউটে (ইটিআই) ‘ইন্টিগ্রেশেন অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন আপকামিং ন্যাশনাল পার্লামেন্ট ইলেকশন টু কাউন্টার মিসইনফরমেশন এ্যান্ড ডিজইনফরমেশন’ শীর্ষক সেমিনার উদ্বোধন করেন সিইসি।

‎এ সময় সিইসি বলেন, ‘এআই’র অব্যবহার এখন বৈশ্বিক মাথাব্যথার কারণ হয়ে দেখা দিয়েছে। আমরা নির্বাচন প্রক্রিয়ায় এর অপব্যবহার রোধে সমন্বিত কাযক্রম হাতে নিতে চাই।’

‎তিনি বলেন, ‘আমরা পরিকল্পনা করেছি এখানে মিসইনফরমেশন, ডিজইনফরমেশন এড্রেস করার জন্য একটি সেন্ট্রাল সেল গ্রো করবো।’ সেক্ষেত্রে কারিগরি বিশেষজ্ঞদের সুপারিশ নিয়ে এগোতে চান বলে উল্লেখ করেন তিনি।

‎কর্মশালায় অংশ নেওয়া কারিগরি বিশেষজ্ঞদের উদ্দেশ্যে সিইসি বলেন, ‘আজকের কর্মশালা থেকে আমরা একটি সুনির্দিষ্ট সুপারিশ পাব আশা করি। দেশের যেকোনো প্রান্ত থেকে, প্রত্যন্ত অঞ্চল কিংবা দুর্গম এলাকা থেকে কোনো মিথ্য ছড়িয়ে পড়লে, এআই ব্যবহার করে অপতথ্য ছড়াতে তা দ্রুত কীভাবে রোধ করা যাবে এবং বিদ্যমান অবকাঠামোগত পরিস্থিতি সঠিক তথ্য কিভাবে পৌঁছানো সম্ভব হবে তা বিবেচনা করতে হবে।’

‎সিইসি বলেন, ‘মিথ্যা তথ্য, অপতথ্য রোধে দিন-রাত চব্বিশ ঘণ্টা সচল ও কার্যকর ব্যবস্থা থাকে এমন কর্মপন্থা চায় নির্বাচন কমিশন। এটা ২৪ ঘণ্টার কাজ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় কত লোক লাগবে, ফ্যাক্ট চেকিং মেকানিজম কীভাবে কাজ করছে, সংস্থাগুলোর কাজ কীভাবে সমন্বয় করা হবে এবং কার কি কাজ হবে এবং যেখানে মিথ্যা তথ্যের উৎপত্তি হচ্ছে সেখানে সঠিক তথ্য কিভাবে দ্রুত পৌঁছানো যাবে- তার সুস্পষ্ট সুপারিশ আসবে আশা করি।”

‎এ সময় শহর থেকে দুর্গম এলাকায় এমন সুচারু যোগাযোগ সমন্বয় করাও কঠিন বিষয় বলে মন্তব্য করেন তিনি।

‎সেমিনারে স্বাগত বক্তব্যে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘সুষ্ঠ নির্বাচনের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। কিন্তু নির্বাচন সুষ্ঠ অঙ্গীকারবদ্ধ। এক জরিপে দেখা গেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ভয়াবহতা তার প্রেক্ষাপটে দেখা যায় যে বিশ্বের ৯২ নির্বাচন প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমরা একটা ভালো অংশগ্রহণমূলক এবং সুষ্ঠ নির্বাচনের জন্যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ অপব্যবহার রোধের ক্ষেত্রে সবার সহযোগিতা দরকার।’

এনটিএমসি, এমআইএসটি, বিটিআরসি, সিআইডি, আইসিটি বিভাগ, আইএফইএস, বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বেসিস, বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ইসি সচিবালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়িত্বশীল কর্মকর্তাদের নিয়ে এক সেমিনারের আয়োজন করা হয়েছে। এ সময় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর