শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

নির্বাচনে ‘জাতীয় পার্টির মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত’ প্রার্থী চুন্নু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১০৪ সময় দেখুন
নির্বাচনে ‘জাতীয় পার্টির মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত’ প্রার্থী চুন্নু


মারুফ  সরকার, স্টাফ রিপোর্টার ::  

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নুর নির্বাচনী পোস্টারে ‘জাতীয় পার্টির মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত’ লেখা হয়েছে। এ নিয়ে নির্বাচনী এলাকা করিমগঞ্জ ও তাড়াইল উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। কারণ, এখানে আওয়ামী লীগের চারজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

চুন্নু কিশোরগঞ্জ-৩ আসনে সমঝোতার প্রার্থী হয়েছেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর শেষ মুহুর্তে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে সমঝোতা হয়। ফলে এই আসনে আওয়ামী লীগের প্রার্থী করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নাসিরুল ইসলাম খান আওলাদ তার মনোনয়ন প্রত্যাহার করে নেন।

আওয়ামী লীগের নেতারা বলছেন, সেই ২০০৮ সাল থেকে চুন্নু নৌকায় উঠে সংসদে যাচ্ছেন। কিন্তু এবার সমঝোতার কারণে নৌকার প্রার্থী প্রত্যাহার করলেও রয়েছেন চারজন আওয়ামী পরিবারের স্বতন্ত্র প্রার্থী। সমঝোতার কারণে আওয়ামী লীগ এই আসনে দলীয় প্রার্থী দেয়নি। কিন্তু আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ দিয়েছে। সমঝোতাকে আওয়ামী লীগের সমর্থন মনে করার কারণ নেই।

প্রার্থিতা প্রত্যাহার করা নাসিরুল ইসলাম আওলাদ বলেছেন, মুজিবুল হক চুন্নুকে এই আসনে আওয়ামী লীগ ছাড় দিয়েছে, সমর্থন দেয়নি। কাজেই পোস্টারে ‘আওয়ামী লীগ সমর্থিত’ লেখাটা অন্যায় হয়েছে। তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক মোতাহারও বলেছেন, ‘চুন্নুকে আওয়ামী লীগ সমর্থন দেয়নি। তার পক্ষে আমরা নির্বাচনী কাজও করছি না। আমরা অপেক্ষায় আছি, আওয়ামী লীগের চারজন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে আলোচনা করে একজন প্রার্থী হলে আমরা তাকে নিয়ে মাঠে নামবো।’

এদিকে ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী নিউইয়র্ক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজুল হক বলেছেন, ‘বিষয়টি নিয়ে দলের অন্য স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গেও কথা হয়েছে। আমরা রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিক অভিযোগ করবো।’

এই আসনে আওয়ামী পরিবারের অন্য তিন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মেজর (অব.) মো. নাসিমুল হক (কাঁচি), কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের শ্রমবিষয়ক সম্পাদক ব্যারিস্টার গোলাম কবীর ভূঁইয়া (কেটলি) ও মো. রুবেল মিয়া (ট্রাক)। গোলাম কবীর ভূঁইয়া জানিয়েছেন, এই আসনটি জাতীয় পার্টির কবল থেকে পুনরুদ্ধারের জন্য স্বতন্ত্র চারজনের মধ্যে থেকে একজনকে রেখে বাকিরা বসে যাবেন। এরকম একটা আলোচনা নিজেদের মধ্যে চলছে।

পোস্টারের বিষয়ে কথা বলার জন্য মুজিবুল হক চুন্নুকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর