শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
১০৪ দিনে হাম ও হামের উপসর্গে ৭০২ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32 একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের শোক সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার Samantha Ruth Prabhu Takes A Dig At Sobhita Dhulipala?; Ashok Pathak Recalls Meeting PM Modi | Bollywood News এবার আসছে মেটার ‘AI পেনডেন্ট’! চবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা

‘নির্বাচন নিয়ে সরকার আবারও পাতানো খেলায় মেতে উঠেছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০১ সময় দেখুন
‘নির্বাচন নিয়ে সরকার আবারও পাতানো খেলায় মেতে উঠেছে’


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

রাজশাহী: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার অত্যন্ত সুকৌশলে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। বিচার বিভাগ, আইন বিভাগ, সবকিছুকেই নিয়ন্ত্রণে নিয়েছে সরকার। তারা বিচার বিভাগেও হস্তক্ষেপ করছে। দেশের বিচার ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে।

সরকার পতনের দাবিতে বগুড়া থেকে নওগাঁ হয়ে রাজশাহী পর্যন্ত ‘তারুণ্যের রোড মার্চ’ করেছে বিএনপির তিনটি অঙ্গসংগঠন। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে রোড মার্চে নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব।

রোববার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজশাহী নগরীর লালন শাহ মুক্তমঞ্চের সামনের সড়কে এসে শেষ হয়। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, নির্বাচন নিয়ে সরকার আবারও পাতানো খেলায় মেতে উঠেছে। এই সরকারকে বাংলাদেশের মানুষ না বলে দিয়েছে। দেশ ও গণতন্ত্রকে রক্ষা করার দায়িত্ব দেশের জনগণের। দেশে গণতন্ত্র থাকবে কি থাকবে না সেই প্রশ্ন এখন সবার সামনে এসেছে। বাংলাদেশের জনগণ এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না।

রাজশাহীর এক থানার ওসির বক্তব্য ভাইরাল প্রসঙ্গে ফখরুল বলেন, এই প্রশাসনকে সরকার যে তার নিজের মতো করে সাজিয়ে নিয়েছে তার একটি নমুনা রাজশাহীর একটি থানার ওসির বক্তব্য। ওসি নিজের মুখে বলেছেন তাকে ভোট করার জন্য এখানে আনা হয়েছে। এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না এটি তার একটি নমুনা। ২০১৮ সালের মতো আবারও রাতের অন্ধকারে ভোট করে ক্ষমতায় যেতে চায় এই সরকার। কিন্তু এবার আর তা হতে দেওয়া হবে না।

খালেদা জিয়াকে অন্যায় ভাবে আটকে রেখেছে বলে উল্লেখ করেন ফখরুল বলেন, তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়েছে। খালেদা জিয়াকেও মিথ্যা মামলায় সাজা দিয়ে বিনা চিকিৎসায় রেখেছে। তাকে বাইরে যাওয়ার অনুমতিও দেয়া হয়নি। খালেদা জিয়াকে দ্রুত মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থার দাবি করেন তিনি। খালেদা জিয়ার কিছু হয়ে গেলে সব দায়িত্ব সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ারি দেন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়াও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. এরশাদ আলী ঈশা, জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার প্রমুখ।

এর আগে রোববার সকাল ১০টায় বগুড়া থেকে রোড মার্চ শুরু হয়। আদমদীঘি, সান্তাহার, নওগাঁ সদর ও মান্দায় পথসভা করে দলগুলোর নেতারা।

সারাবাংলা/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom