রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

নীলফামারীতে কৃষক দল নেতার পদ স্থগিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৬৮ সময় দেখুন
নীলফামারীতে কৃষক দল নেতার পদ স্থগিত


নীলফামারী: অরাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নীলফামারী পৌর কৃষক দলের সংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক সুমন চক্রবর্তীর সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক ও সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেলের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুমন চক্রবর্ত্তী দীর্ঘদিন ধরে জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে অরাজনৈতিক আচরণ করে আসছিলেন। এ কারণে তার সব ধরনের সাংগঠনিক পদ ও পদবি স্থগিত করা হয়েছে। একইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে দলীয় সব কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া তিনি বিভিন্ন অরাজনৈতিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন বলে অভিযোগ রয়েছে। এমন কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল হয়েছে বলেও ‍উল্লেখ করা হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর